এক্সপ্লোর

Mamata Banerjee : 'কাল বিজেপি চলে যাবে তখন কোথায় যাবেন, তখন তো আমি ফার্স্ট ট্রান্সফার করব', মমতার নিশানায় কে ?

West Bengal SIR : ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এনিয়ে বারবার সরব হচ্ছেন তৃণমূলনেত্রী। এদিন ফের সরব হলেন তিনি।

কলকাতা : SIR ইস্যুতে নিত্যদিন চড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ। প্রতিনিয়ত নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে রাজ্যের শাসক দল। প্রশ্ন তুলেছে অনেকের ভূমিকা নিয়ে। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে এনিয়ে বারবার সরব হচ্ছেন তৃণমূলনেত্রী। এদিন ফের সরব হলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ গণতন্ত্রকে ফায়ার করার জন্য এক তো NRC, এক তো স্যার (SIR), আর একটা হচ্ছে ক্যা (CAA)। সঙ্গে আছে সিবিআই, ইডি, এমনকী আর্মি হেড কোয়র্টার...আই অ্যাম সরি টু সে...আই হ্যাভ গ্রেট রিগার্ডস ফর দেম। কোথাও কোথাও সেখানেও পার্টি অফিস বানিয়েছে। তাই আমাদের মঞ্চ ভেঙে দিতে গিয়েছিল। কখনো কিন্তু ওরা একাজ করে না। তারা চিরকাল নিরপেক্ষ থাকে। একপক্ষ হয়ে গেছে এখন সবাই। বিশেষ করে কেন্দ্রীয় এজেন্সিগুলো। রেলের কাউকে বলুন...ও বাবা সে ভোটের ডেকেছে ...যাচ্ছেই না ভয়ে। যদি ট্রান্সফার করে দেয়। চাকরিটা আমিই দিয়েছিলাম। সেটাও আমি জানি। যারা আজ এগুলো করছেন, রেকর্ড কিন্তু থেকে যাচ্ছেন। আজ বিজেপি থাকবে, আপনি ট্রান্সফার হবেন না। কাল বিজেপি চলে যাবে আপনি তখন কোথায় যাবেন ? তখন তো আমি আপনাকে ফার্স্ট ট্রান্সফার করব।" 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মেট্রো চ্যানেলের ধর্না-মঞ্চ থেকে গত পরশু নাম না করে দু'জনকেই আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে আক্রমণ করেন। তৃণমূলনেত্রী বলেন, "ভোট চোর বিজেপি। ভোট লুঠ, বলছে ঝুট। ভোট লুঠ করছে দেখুন, অধিকার লুঠ করছে দেখুন। গণতন্ত্র লুঠ করছে দেখুন। নাগরিক অধিকার লুঠ করছে দেখুন। সাংবিধানিক অধিকার লুঠ করছে দেখুন। ভোটাধিকার লুঠ করছে দেখুন। এই লুঠেরাদের কোনও ক্ষমা আছে? বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছে কমিশন। ভ্য়ানিশ করছে। উনি মানুষের ভোটাধিকার ভ্য়ানিশ করতে চায়। আপনি শুধু বিজেপিকে সন্তুষ্ট করছেন।" এদিনও ধর্মতলার ধর্নামঞ্চে এই ইস্যুুতে সরব হন মমতা। পাশাপাশি চ্যালেঞ্জ করেন বিজেপিকে।

তিনি বলেন, "অনেক মানুষ স্ট্রোকে মারা গেছেন। পলিটিক্যাল স্ট্রোক জানেন তো ? আর কত দালালি আপনারা করবেন বিজেপি ? সব এজেন্সি হাতে। ভারতে গণতন্ত্র বলে কিছু নেই। একটাই পার্টি, একটাই সরকার। সব্বাইকে গ্রাস করে ফেলেছে। একেবারে গ্রহণ। ভারতে গণতন্ত্রে গ্রহণ লাগিয়েছে। সবাইকে গ্রাস করে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করছি বিজেপি পার্টিকে, আর বিজেপির দিল্লির বজ্জাত নেতাগুলোকে। গুন্ডা নেতাগুলোকে। গণতন্ত্রে লড়াই করার সাহস নেই, কারণ আপনার বুথে এজেন্ট নেই।"

সেরা শিরোনাম

West Bengal News Live : 'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
'আপনারা একদিন বুঝবেন, যেদিন আপনাদের সব কেড়ে নেবে', কাদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ?
SIR Tribunal: SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
SIR ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আরও এক অবসরপ্রাপ্ত বিচারপতি, এবার সরে দাঁড়ালেন বিশ্বজিৎ বসু
TMC News: নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’
নতুন করে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, মাইক হাতে বেরিয়ে এলেন মমতা, বললেন, ‘যদি ভাবেন চলে যাব, আমি যাচ্ছি না’
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suvendu Adhikari News |
Abhishek Banerjee | ডায়মন্ড হারবারের সাংসদের কালীঘাটে বাড়ির সামনে ১৬৩ ধারা জারি
Indranil Sen News | মোবাইল ফোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ লেনদেন চলত, দাবি পুলিশের
CBSE Exam News | দশম ও দ্বাদশ দুই শ্রেণিরই পরীক্ষা শুরু হবে ১৬ ফেব্রুয়ারি থেকে
Bakreswar Temple | কালীপুজোর আগে রাজ্যজুড়ে শক্তি আরাধনায় প্রস্তুতি তুঙ্গে। কী ছবি বক্রেশ্বরের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
Embed widget