এক্সপ্লোর

Mamata Banerjee On Section 144 : ১৪৪ ধারা নিয়ে একসময় সবচেয়ে বেশি সরব ছিলেন মমতা, বিরোধী নেত্রী হিসেবে কী বলেছিলেন তিনি?

Mamata Banerjee :'আমি যে কোনও জায়গায় যেতে পারি', এখন ১৪৪ ধারা প্রয়োগ করে বিরোধীদের আটকানো নিয়ে প্রশ্নের মুখে যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেই তিনিই বিরোধী নেত্রী থাকাকালীন ১৪৪ ধারার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন।

ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : ১৪৪ ধারা কি বিরোধীদের আটকাতে শাসকের অস্ত্র? সন্দেশখালিকাণ্ডের আবহে ফের বিভিন্ন মহলে মাথাচাড়া দিচ্ছে সেই প্রশ্ন। সন্দেশখালি যাওয়ার পথে বাধার মুখে পড়ে, ১৪৪ ধারা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বাম আমলে ঠিক যেমনটা করতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর তখন ১৪৪ ধারার পক্ষে সওয়াল করতে শোনা যেত জ্য়োতি বসু থেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এখন যে পথে হাঁটছে তৃণমূল।

সন্দেশখালির অশান্তির পর দশদিন পেরোতে চললেও সেখানে পৌঁছোতে পারেননি কোনও বিরোধী দলের নেতা। কিন্তু এখন ১৪৪ ধারা প্রয়োগ করে বিরোধীদের আটকানো নিয়ে প্রশ্নের মুখে যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেই তিনিই বিরোধী নেত্রী থাকাকালীন ১৪৪ ধারার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব ছিলেন।  ২০০৭ সালের কথাই ধরা যাক না। 

বাম জমানায় সিঙগুর-নন্দীগ্রামে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অশান্তি পর, পৌঁছোতে গিয়ে বাধার মুখে পড়তে হত মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে। আর তখনই ১৪৪ ধারার বিরুদ্ধে সরব হতেন তিনি। 'যদি একা ঢুকি, তোমার আপত্তির কী আছে! আমি তো ঢুকতে পারি। তুমি যদি বলো ১৪৪, ৫ জনের বেশি তুমি অ্য়ালাও করবে না। আমি যে কোনও জায়গায় যেতে পারি। আমি যে কারও বাড়িতে যেতে পারি। কোন আইনে তুমি আমাকে আটকাতে পারো?' ঠিক এই সুরই হালফিলে শোনা গিয়েছে অগ্নিমিত্রা পাল, অধীর চৌধুরীদের গলায়। সন্দেশখালি যাওয়ার পথে আটকে গিয়ে অধীর বলেন, 'আমরা ভদ্রভাবে বলতে এসেছিলাম সন্দেশখালিতে প্রবেশ কেন আমাদের জন্য নিষিদ্ধ। হাইকোর্ট বলছে ১৪৪ ধারা উঠিয়ে দাও। তারপরেও এখানকার পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখানে বিভিন্ন জায়গায় ১৪৪ ধারা জারি করেছে। সেটাও তো পুলিশ বলতে পারে নাকি। পুলিশের তো উচিত যেখানে ব্যারিকেড করেছে সেখানে মাইক রেখে বলে দেওয়া এখানে ১৪৪ ধারা আপনারা এগোবেন না। আপনারা তারও ব্যাখ্যা দিতে পারছেন না। ' কিছুদিন আগেই সুকান্ত মজুমদার বলেন, 'গণতান্ত্রিক আন্দোলনকে, মানুষের আন্দোলনকে ১৪৪ ধারা লাগিয়ে দমানো যায় না।' 

আজ বিরোধীদের আক্রমণের মুখে তৃণমূল যেভাবে ১৪৪ ধারার পক্ষে সওয়াল করছে, বাম জমানায় বুদ্ধদেব ভট্টাচার্য, জ্য়োতি বসুরাও জোর গলায় ঠিক সেরকমই করতেন। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, ' আমি সিঙ্গুরে মিটিং করতে যাচ্ছি না ১৪৪ ধারা আছে বলে। ১৪৪ ধারা না রাখতে পারলেই ভাল হত। বিরোধীরা বোঝার নয়। ওই খুঁটি ধরে টান মারছে। একটা খড়ের গাদায় আগুন লাগিয়ে দিল। এটা কী ছেলেমানুষি হচ্ছে?' 

প্রশ্ন একটাই, শেষ অবধি কি আদৌ সন্দেশখালিতে পৌঁছোতে পারবে বিরোধীরা?  

আরও পড়ুন : 

আবারও নামল পারদ? ফেব্রুয়ারির শেষে খেল দেখাবে শীত? 

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget