এক্সপ্লোর

Mamata Banerjee Operation : হাঁটুতে করতে হবে অস্ত্রোপচার, SSKM-এ ভর্তি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

SSKM : বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাঁটুতে ফ্লুইড জমেছে বলেই জানা যাচ্ছে। যার জন্যই শুক্রবার এসএসকেএমেই মাইক্রো সার্জারি হওয়ার কথা।

কলকাতা : মাঝে কেটে গিয়েছে একটা সপ্তাহ। কপ্টার-দুর্বিপাকে কোমরে-পায়ে চোট লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিলেও তেমনটা না করে বাড়িতেই সুশ্রুষা নিচ্ছেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই জানা যাচ্ছে, অস্ত্রোপচার করতে হবে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে হবে মাইক্রো সার্জারি। যে জন্য এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি হবেন তৃণমূল সুপ্রিমো। আগামী শনিবার (৮ জুলাই) রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023)। তার ঠিক আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার হওয়ার কথা।

গত ২৭ জুন পঞ্চায়েতের ভোটপ্রচার সেরে জলপাইগুড়ি (Jalpaiguri) থেকে আকাশে ওড়ার পরই দুর্যোগের মধ্যে পড়েছিল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে কপ্টার। দুর্ঘটনা এড়াতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন পাইলট। বাগডোগরার (Bagdogra) দিকে না গিয়ে সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রী কপ্টার। কপ্টার দুর্বিপাক ও মাঝে সেনাঘাঁটিতে নামার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে-পায়ে চোট লাগে। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয় সোজা কলকাতার এসএসকেএম হাসপাতালে।

হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে ক্রমাগত ফিজিওথেরাপিও। এর মাঝেই জানা যাচ্ছে, অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাঁটুতে ফ্লুইড জমেছে বলেই জানা যাচ্ছে। যার জন্যই শুক্রবার এসএসকেএমেই মাইক্রো সার্জারি (Micro Surgery) হওয়ার কথা। গ্রাম বাংলা দখলের লড়াইয়ের ঠিক আগের দিন।

প্রসঙ্গত, চোট লাগার দু'দিন পরই ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায় লিখেছিলেন, 'আমার স্বাস্থ্যের জন্য সবাই প্রার্থনা করায় আমি অভিভূত। আমার হেলিকপ্টার সেবক এয়ারবেসে কোনওমতে জরুরি অবতরণ করেছিল। ঈশ্বরের আশীর্বাদে এবং চিকিৎসক দলের অক্লান্ত চেষ্টায় আমি সুস্থ হয়ে উঠছি, বাড়িতে ফিজিওথেরাপি চলছে।' 

ভোটপ্রচার শুরুর পরই বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষার পর থেকে কার্যত গৃহবন্দি অবস্থায় তৃণমূল সুপ্রিমো। তবে তাঁর মাঝেই দলের বিভিন্ন প্রচারের মাঝে নিজের অডিও বার্তা নেতাদের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন তিনি। চোট-আঘাতের জের এবার অবশ্য তাঁকে টেনে নিয়ে যাচ্ছে অস্ত্রোপচারের টেবিলে।       

আরও পড়ুন- বর্ষার আকাশে শরতের নীল ! 'অভাগা' দক্ষিণবঙ্গের কপাল, বর্ষা কি বেহাল ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget