এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাংলা দখল করতে গিয়ে গুজরাত হারাবে, আর দেশ তো হারাবেই', বনগাঁর সভায় BJP-কে বিঁধলেন মমতা

BJP News: দিনকয়েক আগেই জানা গেছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা এখানে আসবেন।

বনগাঁ : ২০২৬-এ BJP-র 'মিশন বাংলা।' রাজ্যে ক্ষমতা দখলে এখন থেকে সক্রিয় বিজেপি নেতৃত্ব। দিনকয়েক আগেই জানা গেছে, দেশের বিভিন্ন রাজ্য থেকে বিজেপির শীর্ষ স্থানীয় নেতারা এখানে আসবেন। এখানে রীতিমতো ঘাঁটি গেড়ে বেশ কয়েকদিন থাকবেন তাঁরা। রাজ্য বিজেপিকে বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে সাহায্য করবেন। কাজেই, গেরুয়া শিবিরের সাংগঠনিক কাজ চলছে জোরদার। এই আবহে আবার দ্রুত চলছে SIR-এর প্রক্রিয়া। যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। বিজেপির অঙ্গুলিহেলনে কমিশন প্রকৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে একাজ করছে বলে বিরোধীদের তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সভায় বক্তব্য রাখার সময় টেনে আনলেন বাংলা ও গুজরাতের প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী বলেন, "বাংলা দখল করার এত লোভ কেন ? বাংলাকে পছন্দ করেন না। বাংলার মানুষকে জব্দ করতে হবে। বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে। বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাতে ফেলে দিতে হবে। সব গুজরাতি খারাপ একথা আমি বলব না। আগামী ভোটে গুজরাতে বিজেপি হারবে, এটা মাথায় রাখুন। এখন থেকে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি। বাংলা দখল করতে গিয়ে গুজরাত হারাবে, আর দেশ তো হারাবেই।"

বিহার ভোটের প্রসঙ্গও উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। তিনি বলেন, "বিহারেও বলেছিলেন, অনুপ্রবেশকারী। ওখানে যা ভোট করেছেন, ওঁরা লড়তে পারেননি বেচারা...আপনাদের গেম ধরতে পারেননি। আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত। তাই আমরা ধরে নিই, এ টু জেড। তাই আমাদের সঙ্গে পারা মুশকিল। তাই, বাংলা আপনাদের টার্গেট।" এদিন বনগাঁর সভা থেকে একযোগে নির্বাচন কমিশন ও বিজেপি উভয়কেই তুলোধনা করেন মমতা। তিনি হুঙ্কার দিয়ে বলেন, "আমায় বাংলায় আঘাত করলে...কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে...আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো। ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব।" তাঁর সংযোজন, "কী ভাবছ নিজেদের, কেউকেটা হয়ে গেছ ? চিরকাল কেউ সরকারে থাকে না। ২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না...শকুনি মামারা ! সেদিন কোথায় পালাবে ? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও।" 

প্রসঙ্গত, 'SIR' স্থগিতের আবেদন জানিয়ে কয়েক দিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। Mamata Banerjee Rally

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
Dilip On Madan:
"যা করেছেন..অনেক ভোগান্তি আছে এখনও", মদনকে ED-র তলবের পর মন্তব্য দিলীপের
Annapurna Yojana Scheme : অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
অগাস্টে বড় খবর অন্নপূর্ণা যোজনায়, কীভাবে কাদের কপাল খুলতে চলেছে ?
Jaish Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ জইশ-জঙ্গিরা? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget