এক্সপ্লোর

Mamata Banerjee: 'মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না,' বার্তা মমতার

Didir Doot: 'মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে বিক্ষোভ বলবেন না।' বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়।

কলকাতা:‘রাস্তা দিয়ে গেলে মানুষ কিছু বলবে না, তা নয়, ক্ষোভ থাকতেই পারে। মানুষের কিছু জানানোকে বিক্ষোভ বলে না।' দিদির দূত কর্মসূচিতে মানুষের বিক্ষোভ প্রসঙ্গে নাম না করে বার্তা মমতার (Mamata Banerjee)।                                      

বার্তা মমতার: এদিন তিনি বলেন, "সবাই যে আমাকে ভালবাসবেন একথা মনে করার কোনও কারণ নেই। আমার কোনও সমালোচক বন্ধু থাকবে না, এটা মনে করার কোনও কারণ নেই। মানুষ একটা আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তার দুঃখের দুটো কথা বলবে না, আমি এরকম মানুষ নই। আমি চাই মানুষ বলুক। সেটাকে বিক্ষোভ বলবেন না। এটা মানুষের গ্রিভান্সেস। মানুষ উপড়ে দিল। অর্থাৎ অনেক কিছু তো হয়। হয়ত আমাদের নলেজে এল না। সেই নলেজে আনবার জন্য় যদি এইটুকু মানুষ বলবার জায়গা না পায় তাহলে কী হবে?'' 

ইতিমধ্যে বিভিন্ন জায়গাতেই চূড়ান্ত ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়তে হয়েছে দিদির দূত তৃণমূল সাংসদ, বিধায়ক, মন্ত্রীদের। এই ক্ষোভের প্রতিফলন কি ভোটের বাক্সে দেখা যাবে? নাকি জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসার ফলে, ভোটে আর তার ছাপ পড়বে না? সেই প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। এরই মধ্যে, দিদির দূত হয়ে, গ্রামে গিয়ে, ফের প্রশ্নের মুখে তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সোমবার তিনি গেছিলেন রামপুরহাটের বালিয়া গ্রামে। সেখানেই তাঁর দেখা না পাওয়া নিয়ে অনুযোগের সুর শোনা যায় গ্রামবাসীদের গলায়। তৃণমূল সাংসদের কাছে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। খয়রাশোলের হজরতপুর পঞ্চায়েত এলাকায়, দিদির দূত হিসেবে পৌঁছে গেছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা। তাঁকে সামনে পেয়েই, বেআইনিভাবে টোল ট্যাক্স আদায়ের অভিযোগ তোলেন স্থানীয় টোটোচালকরা।

জেলায় জেলায় দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন, তৃণমূলের জনপ্রতিনিধিরা। সোমবারও তার অন্যথা হল না। এবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন। মালদার বিনোদপুর পঞ্চায়েত এলাকায় জেলা পরিষদের সদস্যদের নিয়ে দিদির দূত হিসেবে যান সভাধিপতি। সেখানে স্থানীয় পঞ্চায়েতে দুর্নীতির একাধিক অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাদের অভিযোগ, পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্পে, ভুরি ভুরি দুর্নীতি হয়েছে।

আরও পড়ুন: Budge Budge Fire: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget