এক্সপ্লোর

Mamata Banerjee: 'নির্দলরা দলে আসুক চাই না', পুরভোট গঠনের বৈঠকে জানালেন মমতা

দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কলকাতার মেয়র কে হবেন তা নিয়ে পুরভোট গঠনের বৈঠকে বসে তৃণমূল। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে পুরভোটে জয়ী প্রার্থীদের নিয়ে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই মমতা এদিন সাফ জানিয়ে দেন, নির্দলরা দলে আসুক চাই না।

পুরভোটের ফল ঘোষণার পর এই প্রথম দলীয় বৈঠকে কয়েকজন সাংসদ, বিধায়কেরও থাকার কথা রয়েছে। এই সভাতেই চূড়ান্ত হল কলকাতা পুরসভার নতুন মেয়রের নাম। কলকাতা পুরসভার দলনেতা এবং মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী। নাম ঘোষণা হল চেয়ারপার্সনেরও। দায়িত্ব পেলেন মালা রায়। তৃণমূল সুপ্রিমো জানান, "১৩৪ জন তৃণমূল কাউন্সিলরকে অভিনন্দন। বিরোধী কাউন্সিলরদেরও স্বাগত জানাই। অনেক চরিত্র হননের পরেও মানুষ আমাদের প্রতি বিশ্বাস রেখেছেন। নতুন করে কর্মযজ্ঞ শুরু করার সময় এসেছে। আজ আমি সুব্রতদাকে খুব মিস করছি। এক সময় আমি আর সুব্রতদা ৭২ ঘণ্টা কাউন্সিলরদের পাহারা দিয়েছি। এত শান্তিপূর্ণ ভোট আগে হয়নি। যত জিতব, তত মাটির কথা ভাবতে হবে। তৃণমূল কংগ্রেসে অহঙ্কারের কোনও জায়গা নেই। নির্দল প্রার্থীদের এখনই নেওয়ার চিন্তাভাবনা নেই। সব কাউন্সিলরকে সবকিছু দেওয়া যায় না।" 

এদিনের বৈঠক থেকে মমতা সাফ জানান, "পার্টিকে সাবোটাজ করে জেতার কথা ভাবলে বলব, গেম ইজ নট ইজি। ৪০ জন নতুন কাউন্সিলরকে ভাল করে কাজ শিখতে হবে।" অন্যদিকে, বাকি পুরসভাগুলির ভোট দু’দফায় করতে চায় নির্বাচন কমিশন, হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ২২ জানুয়ারি প্রথম দফা, ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দফার ভোট করাতে চায় কমিশন। প্রথম দফায় হাওড়া, বিধাননগর শিলিগুড়ির ভোট করাতে চায় কমিশন। প্রথম দফায় আসানসোল, চন্দননগরের ভোটও করাতে চায় কমিশন। ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভাগুলির ভোট করাতে চায় কমিশন। 

এদিকে, কলকাতা পুরসভার ভোটে একাধিক ওয়ার্ডে ছাপ ফেলেছেন নির্দল প্রার্থীরা। ৪৩, ১৩৫ এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছে ৩ নির্দল প্রার্থী। আর রেজাল্ট আউটের পরেই ৩ জয়ী নির্দল প্রার্থী তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন।৩টি ওয়ার্ডে নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হলেন ৩ কন্যা। ১৩৫ নম্বর ওয়ার্ডে রুবিনা নাজ। ১৪১ নম্বর ওয়ার্ডে পূর্বাশা নস্কর এবং ৪৩ নম্বর ওয়ার্ডে আয়েশা কানিজ জিতেছেন নিকটবর্তী তৃণমূল প্রার্থীকে হারিয়ে।  ফল ঘোষণা হতে না হতেই ৩ কন্যাই একসুরে জানিয়েছিলেন তাঁরা যোগ দেবেন তৃণমূলে। 

সেরা শিরোনাম

Bhutan Glacial Lake Outburst : নেপালের পর এবার ভুটান! হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা, শিয়রে বিপদ দার্জিলিং-ডুয়ার্সের?
নেপালের পর এবার ভুটান! হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা, শিয়রে বিপদ দার্জিলিং-ডুয়ার্সের?
West Bengal Flash Flood Alert : 'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ
গ্রেফতার মমতা-তৃণমূলের নেতা, চাকরি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ১ : 'ইন্দ্রনীলের কাছ থেকে মমতার অ্যাকাউন্টে ঢুকেছে ৩০ লক্ষ', বলছে ED
Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget