এক্সপ্লোর

Mamata Banerjee: 'পুলিশ গুলি চালাতেই পারত, কিন্তু সংযম দেখিয়েছে', বিজেপি-র নবান্ন অভিযান নিয়ে মমতা

BJP Nabanna Abhijan: মঙ্গলবার, বিজেপির নবান্ন অভিযানে চার ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতের পথে যান কর্মী-সমর্থকরা।

কলকাতা: বিজেপি-র নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) ঘিরে মঙ্গলবার দিনভর ধুন্ধুমার দেখেছে শহর কলকাতা এবং হাওড়া। দলবেঁধে রীতিমতো পুলিশের উপর চড়াও হতে দেখা গিয়েছে তাদের। সেই নিয়ে এ বার তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, পুলিশ গুলি চালাতেই পারত, কিন্তু তা না করে অত্যন্ত সংযম দেখিয়েছে তারা।

বিজেপি-র নবান্ন অভিযান নিতে তীব্র প্রতিক্রিয়া মমতার

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) প্রশাসনিক সভা থেকে বুধবার এমনই মন্তব্য করলেন মমতা। এ দিন তিনি বলেন, "পুলিশ চাইলে গুলি চালাতে পারত। কিন্তু সেটা কাম্য নয়। পুলিশ সংযত ভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে। আন্দোলনের নামে বেআইনি কার্যকলাপ বরদাস্ত নয়। সমাজবিরোধীমূলক রাজনীতি করলে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে।"

মঙ্গলবার, বিজেপির নবান্ন অভিযানে চার ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতের পথে যান কর্মী-সমর্থকরা। সাঁতরাগাছিতে পুলিশকে লক্ষ্য় করে এলোপাথাড়ি ইটবৃষ্টি হয়েছে। হাওড়া ময়দানেও অশান্তি চরমে ওঠে। আবার কলকাতায় পুলিশকে তাড়া করে পেটানোর দৃশ্যও সামনে এসেছে। খাস লালবাজারের সামনে পুলিশের গাড়িতে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: Ravi Shankar Prasad : নবান্ন অভিযান নিয়ে আসরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সাংবিধানিক ব্যবস্থার হুঁশিয়ারি রবিশঙ্করের

সেই নিয়ে মমতা বলেন, "বিজেপির নবান্ন অভিযানে বড়বাজারে ব্যবসা নষ্ট হয়েছে। বিজেপির নবান্ন অভিযানে মানুষের ভোগান্তি হয়েছে। পাশে লোক নেই। ট্রেনে করে অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে অশান্তি করা হয়েছে। গুন্ডামি করেছে। আন্দোলনের নামে ব্যাগে করে বোমা-বন্দুক নিয়ে আসা, মাথা ফাটানো ঠিক নয়।"

মঙ্গলবার দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বিজেপি কর্মী-সমর্থকদের

বিজেপি-র নবান্ন অভিযান ঘিরে অশান্তি এবং হাঙ্গামা নিয়ে এর আগে মুখ খোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তাঁর কথায়, 'বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে, সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে?'

তবে গতকাল মিছিল রোখা নিয়ে পুলিশের বিরুদ্ধেই সরব হয়েছে বিজেপি। পুলিশি অত্যাচারের অভিযোগ নিয়ে আদালতে গিয়েছে তারা। তার জেরে রাজ্যের কাছে জবাবদিহিও চেয়েছে আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
Kunal Ghosh : '৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
'৩ মাস হয়নি, আর...' ! বিজেপি নেতাদের তোলাবাজি নিয়ে সরব তৃণমূল, কী জানালেন কুণাল ঘোষ ?
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের

ভিডিও

Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব
Umesh Rai on Terrorist |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget