এক্সপ্লোর

Mamata on 2024 Election: ‘অহঙ্কার নিয়ে থাকুক কংগ্রেস, একটি একটি করে ফুলে মালা গেঁথে নেব’, বিজেপি হটাও বার্তা মমতার

Mamata on 2024 Election: কেন্দ্রে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে এর আগে দিল্লি গিয়েছিলেন মমতা। সনিয়া এবং রাহুল গাঁধী-সহ বিরোধী শিবিরের একাধিক শীর্ষনেতার সঙ্গে দফায় দফায় বৈঠক হয় তাঁর।

কলকাতা:  নির্বাচনী জয়ের পর একুশের মঞ্চকেই উদযাপনের জন্য বেছে নিয়েছিলেন। সেখান থেকে ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’ ধ্বনি তুলেছিলেন তিনি। বুধবার তৃণমূলের (TMC) চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পরও সেই সুরই ধরা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। বিরোধী দলগুলিকে একজোট করে বিজেপি-কে দিল্লি থেকে তো বটেই গোটা দেশ থেকে উৎখাত করে ছাড়বেন বলে জানিয়ে দিলেন।

এ দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মমতা। তার পরেই ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং বিজেপি (BJP) সরকারকে হটানোর ডাক দেন তিনি। মমতা বলেন, ‘‘সব দলেরই কোনও না কোনও রাজ্য থেকে উত্থান ঘটেছে। নেহরুর হাত ধরে উত্তরপ্রদেশ থেকে উত্থান কংগ্রেসের। বিজেপি-র আসল জায়গা গুজরাত। তেমনই বাংলা আমাদের ভিত্তি। এই বাংলা থেকেই বিজেপি-কে তাড়ানো শুরু হবে।’’

কেন্দ্রে বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে এর আগে দিল্লি গিয়েছিলেন মমতা। সনিয়া এবং রাহুল গাঁধী-সহ বিরোধী শিবিরের একাধিক শীর্ষনেতার সঙ্গে দফায় দফায় বৈঠক হয় তাঁর। কিন্তু জোটের প্রশ্নে বার বার কংগ্রেসের সঙ্গে বিবাদ বেঁধেছে মমতার।২০২৪-এর লোকসভা নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে, এখন থেকেই প্রস্তুতি শুরু করার পক্ষপাতী মমতা। কিন্তু কংগ্রেস ঢিলেমি করছে বলে অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে।

আরও পড়ুন: Mamata Banerjee: তৃণমূলের আরেক নাম সংগ্রাম, আন্দোলন, মুখে নয়, কাজে বিশ্বাস করে তৃণমূল: মমতা

সেই নিয়ে এ দিন ফের কংগ্রেসকে নিশানা করেন মমতা। বলেন, ‘‘‘কংগ্রেস মেঘালয়, চণ্ডীগড়ে বিজেপি-র হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম, বিজেপি বিরোধীরা এক জায়গায় আসুক। কিন্তু অহঙ্কার করে কেউ যদি বসে থাকে, তাহলে রবীন্দ্রনাথ বলেই গিয়েছেন, একলা চলো। তবে একটি একটি করে ফুল দিয়েই গোটা মালা গেঁথে নেব আমি।’’

২০২১-এর বিধানসভা নির্বাচনের পর সাম্প্রতিক কালে ত্রিপুরা, গোয়া, মেঘালয়ের মতো রাজ্যে শিকড় বিস্তারে সচেষ্ট হয়েছে তৃণমূল। কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে মেঘালয়ে সটান বিরোধীদের আসনে পৌঁছে গিয়েছে দল। ত্রিপুরা এবং গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিজেপি-কে উৎখাত করাতেই দলের পরিধি বিস্তারে উদ্যোগী হয়েছেন বলে জানিয়েছেন মমতা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget