এক্সপ্লোর

Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা

Mamata Banerjee: আদালতের অনুমতি সাপেক্ষে শ্রীরামপুরে আজ সভা করেন মমতা। সেই নিয়ে দিনভর চরম উত্তেজনা চরমে ছিল। মঞ্চে উঠে আক্রমণ শানান তিনি।

শ্রীরামপুর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন তথা SIR নিয়ে নতুন করে বিতর্ক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবি উঠছে। আর সেই আবহেই শ্রীরামপুরের সভা থেকে  সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর দাবি, জ্ঞানেশ যেমন ধরা পড়েছে, তেমন আরও অনেকের কুকর্মই সামনে আসবে। দিল্লি টলমল বলেও এদিন দাবি করেন মমতা। জানান, SIR-এর নাম করে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে তবেই ভোটে জিতেছে বিজেপি। (Mamata Banerjee)

আদালতের অনুমতি সাপেক্ষে শ্রীরামপুরে আজ সভা করেন মমতা। সেই নিয়ে দিনভর চরম উত্তেজনা চোখে পড়েছে। হামলা হয়েছে কুণাল ঘোষের গাড়িতেও। সেই আবহেই এদিন সভা করতে ওঠেন মমতা। আর আগাগোড়া SIR নিয়ে জ্ঞানেশ, বিজেপি-কে আক্রমণ করে যান। তিনি বলেন, "ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, যারা অন্য়ায় করছে, প্রত্যেকটা রেকর্ডে আছে। যখন ফাঁসবেন, বিজেপি-র লুম্পেনদের, গুন্ডাদের পাশে পাবেন না। কত অ্যারেস্ট করবেন! কত জেল বানাবেন! বাংলায় আপনাদের এখন গুন্ডা-গদ্দারি, মানিমুন পিরিয়ড চলছে। আমাকে বাড়ি থেকে বেরোতে দেয় না। কল্যাণের জন্য় আদালতের অনুমতি নিয়ে আজ এই মিটিং হচ্ছে আমাদের। যদি মানুষের ভোটেই জিতে থাকেন, তাহলে অন্য দলকে মিটিং করতে দিচ্ছেন না কেন? কেন অন্য দলের স্বাধীনতা, কথা বলার অধিকার থাকবে না? আপনারা কী ভাবেন, এভাবে চলবে? চলবে না দিল্লি টলমল। কথা আছে, পাপ কখনও বাপকে ছাড়ে না।" (Gyanesh Kumar)

আরও পড়ুন: উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলা, ভবানীভবনেও ঢুকতে বাধা, ভিতর থেকে বন্ধ গেট, উত্তেজনা চরমে

SIR-এর নেপথ্যে এদিন ষড়ন্ত্রের অভিযোগও তোলেন মমতা। বলেন, "আমরা বলতাম, SIR কেন করেছিলে? শুধুমাত্র জোর করে বাংলা দখল করবে বলে। এমবিতে তো পারবে না! SIR-এর নাম করে ৯২ লক্ষের নাম বাদ দিয়েছে। কতবার বলেছিলাম আমরা। ছবি আছে, বস্তায় করে ফর্ম ৬ জমা দিয়েছে। বিজেপি-র সিম্বল লাগিয়ে। সব আছে। ৭ লক্ষ ফর্ম ৬ জমা পড়েছে। দেশের ১৩ কোটি মানুষ SIR-এর বলি। যাদের ক্ষমতা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তারা খেতে পাবে, আর গরিব মানুষরা বাদ! সাহস  থাকলে বড় বাড়ি ভেঙে দেখান। তা না করে গরিব হকারদের রুটি-রোজগার খাচ্ছেন। আমি কোর্টে হকারদের মামলা লড়ব। এদের বিকল্প কাজের সন্ধান দিতে হবে। দিতে হবে ক্ষতিপূরণ।"

SIR বিতর্কে জাতীয় স্তরে একজোট হচ্ছে বিরোধীরা। সেই নিয়ে মমতা বলেন, "যে অত্যাচার করছো, শীঘ্রই জবাব পাবে। আমিই তো নাম দিয়েছিলাম ভ্যানিশ কুমার। কারণ সবার নাম ভ্যানিশ করে দিচ্ছিল। কতবার করে লাইনে দাঁড়াতে হবে! লক্ষ্মীর ভাণ্ডার সবাই পেত। অন্নপূ্র্ণা কেউ পাবে, কেউ পাবে না। আজ ১.৫ কোটি মানুষ পান না। ভোটের আগে বলেছিলেন? শুধু ভ্যানিশ কুমারকে নিশানা করলে হবে না। সে তো আছেই, তাকে সরতেই হবে। সঙ্গে সীমা খন্না, পিছনে আছে নারদ নারদ। বিজেপি-র অত্যাচার জীবন্ত যমালয়কে ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর পর নরকেও বোধহয় এত অত্যাচার করে না যমরাজ। এই কয় মাসে যা দেখলাম...। ১৪০০০ কেস দিয়েছে।"

আরও পড়ুন: সংসারের সুখের দায় কি রমণীর একার? ‘হাউজ়ওয়াইফ হলে, হাউজ় হাজ়ব্য়ান্ড নয় কেন? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আদালতের

মমতা আরও বলেন, "তফসিলি থেকে হিন্দু, কেউ কিন্তু ভাল নেই। রেজিনগরে উপনির্বাচনের আগে সংখ্যালঘু পরিবারের আধার কার্ড কেড়ে নিচ্ছে পুলিশ। কেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে গ্রেফতার করা হল? আমরা কিন্তু হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে। SIR-এর নামে ভোটে প্রতারণা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট লুঠ করেছে, সব বেরোবে। জ্ঞানেশ কুমার 'মাস্ট গো', আমাদের আন্দোলন চলবে। জোর করে আমাদের চেয়ার দখল করেছে। আমরা ওই চেয়ারের কেয়ার করি না। আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব। ৩০ সেপ্টেম্বর আমরা দিল্লিতে বৈঠকে বসছি। আমাকে আঘাত করলে, আমি প্রত্যাঘাত করতে জানি।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Advertisement

ভিডিও

ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget