এক্সপ্লোর

Mamata Banerjee: 'প্রাপ্য বকেয়া না দিলে বাংলা থেকে দিল্লি ছড়াবে আন্দোলন', হুঁশিয়ারি মমতার

100 days Work: একশো দিনের টাকা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। অভিযোগ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: একশো দিনের টাকা নিয়ে ফের কেন্দ্রকে নিশানা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্রের সরকার। এদিন জঙ্গলমহল সফরের আগে দুর্গাপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সেখানেই এদিন সাংবাদিকদের সামনে একশো দিনের প্রকল্পের বকেয়া নিয়ে সরব মমতা।

মমতার হুঁশিয়ারি:
তিনি বলেন, 'ডিসেম্বর থেকে পাঁচ মাস ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র। নিয়ম রয়েছে ১৫দিনের মধ্যে টাকা পাওয়ার। কিন্তু গরিব লোকগুলো টাকা পাচ্ছে না। এটা আমাদের প্রাপ্য টাকা। কেন্দ্র দয়া করছে না। আবাস যোজনা, একশো দিনের কাজে প্রথম বাংলা। এটা কেন্দ্রের টাকা নয়, রাজ্যের প্রাপ্য। একশো দিনের টাকা না দিলে বাংলা থেকে দিল্লি ছড়াবে আন্দোলন।'

আন্দোলনের নির্দেশ:
কেন্দ্র ১০০ দিনের বকেয়া না দেওয়ার বুথস্তর থেকে আন্দোলন গড়ে তোলার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগামী ৫ ও ৬ জুন ব্লক ও বুথে বুথে আন্দোলন করার ডাক। তৃণমূলের সঙ্গেই তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূলের যা যা শাখাসংগঠন রয়েছে সবাইকে এই আন্দোলন কর্মসূচি করার নির্দেশ মমতার। গ্রাম থেকে শহরে সর্বত্র তৃণমূল স্তরে আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'প্রতিটি বুথে বুথে, গ্রামগঞ্জে মিছিল করার কথা বলব, শহরেও মিছিল করার কথা বলব।' 

বকেয়া নিয়ে আগেও সরব:
এর আগেও কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকানোর অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন মমতা।  এর আগে চলতি মাসেই কলকাতার টাউন হলে একটি কর্মসূচিতে কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া আটকে রাখার অভিযোগ তোলেন মমতা। সেখানে তিনি বলেছিলেন, 'দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারি।'

আরও পড়ুন: 'বিজেপি-র দালালি করছেন, পুতুলনাচ চলছে', একযোগে ধনকড়কে আক্রমণ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget