এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিকাশবাবুদের বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চালু করবেন', নিয়োগ-জট নিয়ে তোপ মমতার

SSC Case: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা আদালতের বিষয়। আদালতকে দিয়ে যদি অর্ডার করাতে পারেন, আমার আপত্তি নেই।

কৌশিক গাঁতাইত, আসানসোল: নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্য সরকারের। বেশ কিছু ক্ষেত্রে আদালতের নির্দেশেই চলছে সিবিআই তদন্ত। অনেক ক্ষেত্রে মামলা চলার কারণে থমকে রয়েছে নিয়োগ। এবার এ সব নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। চাকরি তৈরি, তবে পেতে গেলে আদালতকে দিয়ে অর্ডার করাতে হবে। এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কী বলেছেন মুখ্যমন্ত্রী:
এদিন আসানসোলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা আদালতের বিষয়। আদালতের সঙ্গে কথা বলুন। আমার ১৭ হাজার চাকরি তৈরি আছে। যেহেতু আদালত বিষয়টি দেখছে, তাই আমার পক্ষে করা সম্ভব নয়। আদালতকে দিয়ে যদি অর্ডার  করাতে পারেন, তাহলে আমার আপত্তি নেই। আপনারা আদালতকে গিয়ে বলুন। আমি আদালতের কথা মানব। আপনারা কেস করেছেন। আপনারা আইনজীবীদের সঙ্গে কথা বলুন। আমার হাতে নেই।'

মমতার তোপে মামলাকারীরা:
তিনি আরও বলেন, 'আরও ৫ হাজার রাখা রয়েছে যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁদের জন্য, কোর্ট অর্ডার না দিলে করতে পারিনি। আমি নয়, আদালতে  আপনারা গিয়েছেন। আমাদের না বলে, যাঁরা কোর্টে কেস করিয়েছেন, আপনাদের হয়ে যাঁরা সিপিএমের আইনজীবী দাঁড়িয়েছেন...বিকাশবাবুদের বলুন, বিকাশবাবু আপনার তো পয়সার অভাব নেই, আপনি কেস করে আমাদের ছেলেমেয়েদের চাকরি বন্ধ করে দিলেন আপনার তো টাকার অভাব নেই। আপনি যেমন আমাদের চাকরি বন্ধ করেছেন, আপনি আবার আমাদের চাকরি চালু করবেন।' 

এদিন মমতা বলেছেন, 'এখানকার শিক্ষকরা ৩৫-৪০ হাজারের মতো বেতন পায়। আমাদের সরকারি চাকরি ৬০ বছরের জন্য। ত্রিপুরায় ১০ হাজার শিক্ষকের চাকরি গেছে। একজনের চাকরি ফেরাতে পারেনি বিজেপি। আমি চ্যালেঞ্জ করছি আমি ফিরিয়ে দেব। তার কারণ আমি কোর্টের অর্ডার মানব। একটি প্যানেলের টাইম বাড়িয়ে দিয়েছি। পরীক্ষা হবে কী করে যদি কোর্টে কেস চলে? আপনারা প্রেসার দিন। আমার যা সহযোগিতা করার করব। বিকাশ রাজনীতি করবে, পালিয়ে যাবে। বিজেপি রাজনীতি করবে, পালিয়ে যাবে। আমি রাজনীতি করতে আসি না।'

সিপিএমের কটাক্ষ:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রী এত অসত্য কথা বললে কিছু বলার নেই। ওঁর ১৭ হাজার চাকরি কোথায় কোর্ট বন্ধ করেছে? যে চাকরিগুলি ইন্টারভিউ ছাড়া, দুর্নীতি করে দেওয়া হয়েছে। সেটা হতে পারে না। দুর্নীতি করে যাঁদের দিয়েছেন সেটা বন্ধ করে যোগ্যদের চাকরি দিন। এটাই তো কোর্ট বলেছে। শিক্ষামন্ত্রীই বলেছেন সাড়ে তিন লক্ষ শূন্যপদ।' শিক্ষক-দুর্নীতি মামলায় অন্যতম আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, 'চাকরি মানে টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়া নয়। পশ্চিমবঙ্গে যতগুলো শিক্ষক নিয়োগ হয়েছে, সবকটিতে দুর্নীতি সামনে এসেছে। তারপরেই মুখ্যমন্ত্রী এসব বলছেন।' 

আরও পড়ুন:  ‘১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি আছে’, আসানসোলে নতুন প্রকল্প ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget