এক্সপ্লোর

Mamata Banerjee On Recruitment : ‘১৭ হাজার শিক্ষকের চাকরি তৈরি আছে’, আসানসোলে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On Recruitment : দুর্গাপুরেও শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে বিনিয়োগ হবে।আগামীদিনে অন্ডাল থেকে আন্তর্জাতিক বিমান ছাড়বে।দুর্গাপুর-পানাগড়-রানিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।

আসানসোল : কর্মিসভা থেকে একদিকে বিজেপির (BJP)  কড়া সমালোচনা , অন্যদিকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের ভাবনার কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । কর্ম সংস্থান নিয়ে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee ) । দেশে কর্ম সংস্থান নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বললেন,  বাংলা অনেক এগিয়ে, বিজেপি তাই হিংসায় জ্বলছে। আর লুচির মতো ফুলছে। 

শিক্ষক নিয়োগ নিয়েও বিরোধীদের কড়া আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,  ‘১৭ হাজার শিক্ষকদের চাকরি তৈরি আছে। আদালত অনুমতি না দিলে, আমি দিতে পারি না’। এবার বিরোধী পক্ষের আইনজীবীদের নাম করে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। বলেন ,'  বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনি চাকরি বন্ধ করেছেন, আপনিই চাকরি চালু করবেন’
সেই সঙ্গে তিনি বলেন, ‘কেন্দ্র চাকরি কেড়ে নিচ্ছে, ত্রিপুরায় কত মানুষের চাকরি চলে গিয়েছে’। এর সঙ্গে রাজ্যের তরফে একগুচ্ছ প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। বলেন -

  • পারিবারিক হিংসায় হাত কাটা পড়া রেণুর জন্য কৃত্রিম হাত আমরা বানিয়ে দেব।
  • একে কেন্দ্র করে কারখানা, হোটেল তৈরি হবে। আইটি পার্কে কর্মসংস্থান হয়েছে, আরও হবে। দুর্গাপুর-আসানসোলের চেহারা পাল্টে যাবে।
  • পানাগড়ে শিল্প তালুকের কাজ হচ্ছে। পানাগড়ে ১২টি প্রকল্পের অনুমোদন হয়েছে।
  • বগটুইকাণ্ডে ১০ জনের চাকরি করে দিয়েছি।
  • রানিগঞ্জে শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে ১৫ হাজার কোটি বিনিয়োগ হবে। এতে হাজার হাজার মানুষের চাকরি হবে।
  • দুর্গাপুরেও শেল গ্যাস অনুসন্ধান প্রকল্পে বিনিয়োগ হবে।
  • আগামীদিনে অন্ডাল থেকে আন্তর্জাতিক বিমান ছাড়বে।
  • দুর্গাপুর-পানাগড়-রানিগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে।
  • দেউচা পাঁচামিতে ১ লক্ষ লোকের কাজ হবে।
  • বীরভূমের দেউচা-পাঁচামি দেশের বৃহত্তম কয়লাখনি তৈরি হচ্ছে।
  • বর্ধমান লাগোয়া কর্মসংস্থান হবে ১ লক্ষ লোকের।
  • দেশে বেকারত্ব বাড়ছে, রাজ্যে কর্মসংস্থান বাড়ছে। 
    সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, '' দেশে বেকারত্ব ৪০% বেড়েছে। বাংলায় কাজ ৪০% বেড়েছে। স্কিল ট্রেনিং শিল্পের সঙ্গে জোড়া হচ্ছে। ৭ জুলাই ৩০ হাজার স্মার্ট কার্ড দেব । পড়ুয়াদের ১০ লক্ষ টাকা লোন পাবে। কোনও এক রাজ্য দেখান, যেখানে প্রায় সব পরিষেবা ফ্রিতে দেয়।'' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : LPG ও CNG-র সংকট বহু পাম্পে অটোর লম্বা লাইন
LPG ও CNG-র সংকট বহু পাম্পে অটোর লম্বা লাইন
LPG Crisis : 'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
'ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না', টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাঁড়িতেও; 'কী হবে জানি না'
LPG Gas Booking: মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
মিষ্টি তৈরিতে রাশ, একের পর এক বন্ধ হওয়ার পথে হোটেল, রেস্তোরাঁও! কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা?
Bus Services : প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু
প্রতীক্ষার অবসান, নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি মেনে টালা-সাঁতরাগাছি নতুন সরকারি বাস পরিষেবা চালু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget