এক্সপ্লোর

Mamata Banerjee: "কথায় কথায় নবান্ন অভিযান, আমার বাড়ি যাওয়া !" পাল্টা কী করতে হবে? কর্মীদের আজ বলে দিলেন মমতা

Mamata Banerjee Speech: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া? কথায় কথায় নবান্ন অভিযান? তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন?"

কলকাতা: কখনও নিয়োগ দুর্নীতি, কখনও চাকরিহারা, কখনও আর জি কর কাণ্ডের প্রতিবাদ, নানা ইস্যু নিয়ে কখনও কালীঘাট কখনও নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিরোধী থেকে একাধিক প্রতিবাদ মঞ্চ। এদিন একুশের মঞ্চ থেকে সেই ইস্যু নিয়েই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা কর্মীদের কী করতে হবে সেই বার্তাও দিলেন। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া? কথায় কথায় নবান্ন অভিযান? তাহলে কথায় কথায় আপনাদের নেতাদের বাড়িতে অভিযান নয় কেন? আমরা তো এগুলো করিনি। আমি আগে বলেছিলাম বদলা নয়, বদল চাই। তাই আপনাদের গায়ে হাত দেয়নি। এবারের স্লোগান হবে জব্দ হবে, স্তব্ধ হবে।" 

এদিকে, ২৮ জুলাই 'নবান্ন চলো' অভিযানের ডাক দিয়েছে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ও সংগ্রামী যৌথ মঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত, শূন্যপদে নিয়োগ ও বকেয়া ডিএ- সব বিভিন্ন ইস্য়ুতে আন্দোলনে নামছেন তাঁরা। রাজ্য সরকারি চাকরিপ্রার্থী, চাকরিহারা ও চাকরিজীবীদের একাংশ এখনও রাস্তায়। চাকরির দাবিতে আন্দোলন, চাকরিহারাদের আন্দোলন, বকেয়া DA-র দাবিতে আন্দোলন, দাবিদাওয়া আদায়ে একজোট হয়ে আন্দোলনে নামছে যৌথমঞ্চ, সংগ্রামী যৌথমঞ্চ ও পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ঐক্যমঞ্চ। যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরানো, শূন্য পদে নিয়োগ, বকেয়া ডিএ সব বিভিন্ন ইস্যুতে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই তিন সংগঠন। 

এরপর, ৯ অগাস্ট, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা।নবান্ন অভিযানের আয়োজকের দায়িত্বে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে একটি সংগঠন। কর্মসূচিতে আসার রেজিস্ট্রেশনের জন্য, 'নবান্ন অভিযান ডট কম' নামে পোর্টালের উদ্বোধন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৭ অগাস্ট, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। নবান্ন অভিযানে চিকিৎসকের মা-বাবার সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারীও।

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলা ভাষা আন্দোলন শুরু হল...বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ,মানব না। ২১ এর মঞ্চ থেকে তিনি ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ। বুঝিয়ে দিলেন,  চোর বলে আক্রমণ করলে ছেড়ে কথা বলা হবে না। মমতা বলেন, 'সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে...সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন,এই চোর ডাকাতরা এরা হচ্ছে চোর চিনে নিন, এরা হচ্ছে ডাকাত , চিনে নিন। এরা টাকা খাচ্ছে চিনে নিন। এরা কয়লা গরু সব টাকা খায়, কারণ বিএসএফের আন্ডারে বর্ডার, সিআইএসএফের আন্ডারে কোল, রেল আরপিএফের আন্ডারে। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget