এক্সপ্লোর

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Annapurna Yojana Money Transfer : আমাদের লক্ষ্য, এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হওয়া আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা।  বলেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা : প্রত্যাশা ছিল। ছিল ধন্দ। মনের মধ্যে জমছিল ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়ায় নানারকম প্রচার চলছিল। কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা। অপেক্ষায় রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। অবশেষে লক্ষ্মীবার বৃহস্পতিবারই বড় ঘোষণা করেদিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে তিনি জানান, আগামী ১৭ আগস্ট থেকে যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। এর আগে জুন ও জুলাই মাসে দফায় দফায় ১ কোটিরও বেশি আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। 

অগাস্ট মাসে অনেকেরই আশা ছিল ১ তারিখে টাকা ঢুকবে। কিন্তু তা-মা মিলতেই নানারকম জল্পনা শুরু হয়। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার, মুখ্যমন্ত্রী জানান, জুন মাস থেকে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন গ্রহণ করা হয়েছে। এই সময়ে মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে আবেদনপত্র যাচাইয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যোগ্য সব আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৭ অগাস্ট  থেকেই যোজনার ৩ হাজার জমা পড়তে শুরু করবে। পাশাপাশি তিনি আশ্বস্ত করে বলেন, "এটা সরকারি টাকা, তাই সমস্ত নিয়ম মেনেই তা প্রদান করা হবে।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আরও জানান, প্রথম কিস্তির পর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিতভাবে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের এই ঘোষণায় ইতিমধ্যেই আবেদন করা লক্ষ লক্ষ মহিলার অপেক্ষার অবসান হতে চলেছে। এখন আবেদন যাচাই সম্পূর্ণ হওয়ার পর থেকেই শুরু হবে টাকা ডিবিটি-র মাধ্যমে নথিভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া। মুখ্যমন্ত্রী এদিন বলেন, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই আবেদন গ্রহণ করা হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলি বর্তমানে পোর্টালে আপলোড করার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রতিটি আবেদন যাচাই (ভেরিফিকেশন) করার প্রক্রিয়া চলছে এবং সেই কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। ১৭ অগাস্টের মধ্যে ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে। তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন শেষ করতে আরও কিছুটা সময় লাগবে।
তবুও আমাদের লক্ষ্য, এই মাসের মধ্যেই ভেরিফিকেশন সম্পন্ন হওয়া আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করা। 

আরও পড়ুন : ১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Advertisement

ভিডিও

Madan Mitra | তৃণমূল আমলে দুর্নীতির অঙ্ক কত? মুখ খুললেন মদন মিত্র | ABP Ananda LIVE
Chandannagar News | পর্যটন মানচিত্রে চন্দননগরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে তৎপর রাজ্য সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget