এক্সপ্লোর

Mamata on Tainted Candidate: দাগি অযোগ্যদের 'বেচারা' বললেন মুখ্যমন্ত্রী! 'কাউকে হতাশ হতে বারণ করব', বার্তা মমতার

Mamata Banerjee SSC Case: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যোগ্য চাকরিহারাদের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বয়সের দিকটা কনসিডার করেছি।'

কলকাতা: ফের দাগিদের জন্য মানবিক মুখ্যমন্ত্রী। দাগি অযোগ্যদের এদিন 'বেচারা' বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি দাগি অযোগ্যদের গ্রুপ C-তে চাকরির আশ্বাসও দিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, 'বেচারা শিক্ষক-শিক্ষিকার কাজ করেও, অযোগ্য প্রমাণিত হয়েছে। হয়তো কোর্টের নির্দেশে, তাঁরা আর শিক্ষক হতে পারবেন না। তাঁরা যাতে গ্রুপ C-তে চাকরি পান, আইনি মতামত নেব। আইনি মতামত নিয়ে শীঘ্রই জানাব। কাউকে হতাশ হতে বারণ করব, আমাদের সরকার মানবিক সরকার। আমরা পলিটিক্যালি দেখি না, মানবিকভাবে দেখি।' 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যোগ্য চাকরিহারাদের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা বয়সের দিকটা কনসিডার করেছি। এখানে আমাদের হাত-পা বাঁধা, আমরা কিছু অ্যাডভান্টেজ দিয়েছি। যাতে পরীক্ষা দিয়ে তাঁরা স্বমহিমাময় ফিরে আসতে পারেন।' 

আর সুপ্রিম কোর্টের স্পষ্ট রায়ের পরও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আইনজীবীদের একাংশ।  এমনকী নিয়োগ দুর্নীতি নিয়ে দলের নেতারা মুখে কুলুপ আঁটায়, কান ধরে ওঠবস করে জনগণের কাছে ক্ষমা পর্যন্ত চাইছেন খোদ তৃণমূল কাউন্সিলর।

এত কিছুর পরও, ফের দাগিদের পাশে দাঁড়িয়ে সওয়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার, আরও একধাপ এগিয়ে তাদেরকে বেচারা বলে সম্বোধনও করলেন। মমতা বলেন, 'আর রইল পড়ে আমার হাতে আরও কিছু। যারা বেচারা শিক্ষক-শিক্ষিকার কাজ করেও, আজকে অযোগ্য় প্রমাণিত হয়েছে। হয়তো টিচার তাঁরা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী। কিন্তু তাঁরা যাতে গ্রুপ C-তে পায়, বা সেইরকম পর্যায়ে, আইনের সঙ্গে মতামত নিয়ে, খুব শিগগিরই আমরা এটা জানাব। '  

সুপ্রিম কোর্টে ফের ভর্ৎসিত রাজ্য ও স্কুল সার্ভিস কমিশন। 'OMR কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন ধরনের 'নয়নের মণি' ছেলে-মেয়ে। এই দাগিদের হয়ে আদালতে সওয়াল করছেন অ্যাড জেনারেল। OMR-এ কারচুপি করে আপনারা প্রার্থীদের জীবন নষ্ট করে দিয়েছেন। এখন আপনারা আবার দাগি প্রার্থীদের আবার সুযোগ দিচ্ছেন।' রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের। 

অন্যদিকে, সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ দাগিদের আবেদন। SSC-র দাগি তালিকা চ্যালেঞ্জ করে পরীক্ষায় বসতে চেয়ে আর্জি জানান ৩৫০ চাকরিহারা। বিচারপতি সৌগত ভট্টাচার্যর রায় বহাল রাখল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। পরীক্ষায় বসতে পারবেন না কমিশনের তালিকায় নাম থাকা দাগিরা। দাগিদের অ্যাডমিট কার্ড কেন দেওয়া হয়েছিল? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। 'প্রায় ৫ লাখ আবেদন এসেছে, ভুলবশত কেউ কেউ পেয়েছে', সেই সব বাতিল করা হয়েছে, জানাল কমিশন। ভুলের জন্য SSC আধিকারিকদের কেন কাঠগড়ায় তোলা হবে না? প্রশ্ন বিচারপতি তপোব্রত চক্রবর্তীর। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget