এক্সপ্লোর

West Bengal Assembly: ‘তুমি আর কথা বোলো না, তৃণমূল করতে, টাকার ব্যাপার ছিল’, বিধানসভায় হুলস্থুলুর মধ্যেই BJP বিধায়ককে নিশানা মমতার

Mamata Banerjee: মমতা যখন বক্তৃতা করছেন, সেই সময় 'চোর', 'চোর' স্লোগানে কানপাতা দায় বিধানসভায়।

কলকাতা: মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন হুলস্থুল কাণ্ড পশ্চিমবঙ্গ বিধানসভায়। বক্তৃতা চালাকালীন উড়ে এল কাগজ, উঠল 'চোর চোর' স্লোগানও। তৃণমূলকে 'চোর' বলে আক্রমণ করলেন বিজেপি বিধায়করা, পাল্টা 'ভোট চোর' বলে তাঁদের আক্রমণ করলেন তৃণমূল বিধায়করা। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বিজেপি-কে আক্রমণ করেন। আর সেই হুলস্থুল পরিস্থিতিতেই মুহূর্তের জন্য চমকে গেলেন সকলে। কারণ সরাসরি বিজেপি-র এক বিধায়ককে কটাক্ষ করতে শোনা গেল মমতাকে। (West Bengal Assembly)

মমতা যখন বক্তৃতা করছেন, সেই সময় 'চোর', 'চোর' স্লোগানে কানপাতা দায় বিধানসভায়। সেই আবহেই এক বিজেপি বিধায়ককে নিশানা করেন মমতা। তিনি বলেন, "অ্যাই, তুমি আর কথা বোলো না। তুমি তৃণমূল করতে তাপস, তুমি তৃণমূল করতে। তোমার লজ্জা থাকা উচিত। অনেক গোনাগুনি হয়নি। টাকার ব্য়াপার ছিল।" (Mamata Banerjee)

সেখানেই থামেননি মমতা। তিনি বলেন, "আর এক জন যিনি বড় নেতা হয়েছেন এখানকার, তিনি তিনটা রাজনৈতিক দলে গিয়েছেন, তিন বার দল পরিবর্তন করেছেন। একবার কংগ্রেস, একবার সমাজবাদী না কী, একবার তৃণমূল, আর একবার বিজেপি। চারটি দল বদলে আমাদের জ্ঞান এসো না। চারটি পার্টি বদল করেছে। বদলুদের দল, বদলুদের দল। পরিবর্তন চাই বাংলায়, পরিবর্তন কী! বিজেপি হটাও দেশ বাঁচাও।"

ভিন্ রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আজ বিধানসভায় বিশেষ অধিবেশন ছিল। সেখানে মমতা বক্তৃতা করতে উঠতেই বিজেপি বিধায়করা হট্টগোল শুরু করে দেন। হাত তুলে, হাততালি দিয়ে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় বাধা দেন। এমনকি ঝুনঝুনি বাজাতেও শোনা যায় বিজেপি বিধায়কদের। সেই নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্য়ায় তাঁদের সতর্ক করেন। কিন্তু তাতেও আগাগোড়া হট্টগোল চলে। স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে। 

সেই আবহেও বক্তৃতা করে যান মমতা। এদিন বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা। বিজেপি, নরেন্দ্র মোদি, অমিত শাহকে তিনি 'ভোট চোর', 'গদি চোর' বলে আক্রমণ করেন। বিজেপি বিধায়কদের উদ্দেশে বলেন, "মনে রাখবেন, আপনারা একটার পর একটা স্লোগান দিতে পারেন না। আমি ছাত্র আন্দোলনের প্রধান। আমি যখন স্লোগান দেব, সবক'ঠা মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকবেন। করুন চিৎকার। কতক্ষণ ক্ষমতা আছে দেখছি। লড়ে যাব। বিজেপি-কে ধাক্কা দিয়ে, জনগণের ধাক্কা দিয়ে জিরো, বিগ জিরো করে দেব। আগামী দিন আপনারা কেউ আসবেন না। মানুষ আপনাদের পাঠাবেন না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সরকার, আপনাদের নেতারা চোর, আপনারা চোর, চুরি-ডাকাতি কের বেঁচে আছেন। দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না!"

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget