এক্সপ্লোর

Mamata Banerjee : 'আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব', হুঙ্কার মমতার ; বললেন, 'ভোটের পর দেশটা চষে বেড়াব'

SIR Controversy: এর আগে SIR স্থগিতের জন্য় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বনগাঁ : SIR ইস্যুতে দিন দিন তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির ময়দান। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে। এর আগে SIR স্থগিতের জন্য় সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, SIR-এর কাজ এগোচ্ছে আপন গতিতে। এই আবহে SIR নিয়ে সুর চড়িয়ে ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী। মতুয়াগড়ে করলেন মহামিছিল। বনগাঁর সভা থেকে একযোগে আক্রমণ শানালেন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়ে বলেন, "আমায় বাংলায় আঘাত করলে...কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে...আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব। এটা মাথায় রেখো। ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াব।" তাঁর সংযোজন, "কী ভাবছ নিজেদের, কেউকেটা হয়ে গেছ ? চিরকাল কেউ সরকারে থাকে না। ২০২৯ বড়ই ভয়ঙ্কর। তোমাদের সরকার থাকবে না...শকুনি মামারা ! সেদিন কোথায় পালাবে ? এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও।" 

রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক BLO অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ তুলেছে তাঁদের পরিবার। এই আবহে, 'SIR' স্থগিতের আবেদন জানিয়ে কয়েকদিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।' যদিও SIR-এর প্রক্রিয়া চলছে যথারীতি। এরকম একটা সময়ে এদিন বনগাঁর সভা থেকে SIR নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

তিনি বলেন, "আমি পরিষ্কার বলতে এসেছি, আপনারা যারা এখানকার প্রকৃত ভোটার, আগে ভোট দিয়েছেন ২০২৪-এও, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন কোন লিস্টে ? ২০২৪-এর লিস্টে। তাহলে সেই লিস্ট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো সরকারও বাতিল হয়ে যাওয়া উচিত। তুমি এতদিন SIR করার সময় পেলে না ? ভোটের দুই মাস আগে তোমার মাথায় সুড়সুড়ি ! কী ? নাকি, কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না ! আর এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে ! আর ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করছ। এতদিন কী করছিলে ? ভোট এলে তোমার মনে পড়ে !  আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না।"  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারওর সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে...', হালিশহরে তুলকালাম, কী বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget