এক্সপ্লোর

Mamata Banerjee: 'আমরা জমিদার নই, অন্তরের অন্তঃস্থল থেকে...', উপনির্বাচনে সবুজ ঝড়ের মধ্যে বার্তা মমতার

West Bengal By Elections 2024: শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার পথে তৃণমূল।

কলকাতা: বিধানসভা উপনির্বাচনেও রাজ্য জুড়ে সবুজ ঝড়। ছয়টি বিধানসভা আসনের মধ্যে পাঁচটিতেই জয়ী হয়েছে তৃণমূল। বাকি একটি কেন্দ্রতেও এগিয়ে রয়েছে তারা। সেই আবহে দলের নেতা-কর্মী-সমর্থকরা যখন সবুজ আবির ওড়াচ্ছেন, রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা'। (Mamata Banerjee)

শনিবার রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হওয়ার পথে তৃণমূল। কোথাও বিরোধীরা ছুঁতেও পারেনি তাদের। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মমতা। লিখলেন, 'আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে'। (West Bengal By Elections 2024)

শাসক নয়, তাঁর সরকার মানুষের পাহারাদার বলেও এদিন মন্তব্য করেন মমতা। লেখেন, 'মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা'! উপনির্বাচনের ঠিক পরই, মঙ্গলবার কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠক রয়েছে। সেখানে মমতা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

শনিবার বিধানসভা উপনির্বাচনের যে ফলাফল ঘোষণা হয়েছে, সেই অনুযায়ী দুপুর পৌনে ২টো পর্যন্ত নৈহাটিতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। ৪৯ হাজার ১৯৩ ভোটে জিতেছেন তিনি। সিতাইয়ে ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। হাড়োয়াতে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী তৃণমূল। মাদারিহাটে ৩০ হাজার ৩০৯ ভোটে জয়ী তৃণমূল। বিজেপি-র থেকে মাদারিহাট ছিনিয়ে নিল জোড়াফুল শিবির। মেদিনীপুরে ৩৩ হাজার ১৯০ ভোটে জয়ী তৃণমূল। তালডাংরায় ৩৩ হাজার ৪৫৬ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল।

এমনিতে বিধানসভা উপনির্বাচনে শাসক-বিরোধী সমীকরণে তেমন প্রভাব পড়ে না। কিন্তু এবার আর জি করের ঘটনা থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত একের পর এক ঘটনা, ভূরি ভূরি দুর্নীতির অভিযোগ, এসবের প্রভাব ভোটবাক্সে পড়তে পারে বলে মনে করা হয়েছিল। কিন্তু শনিবার ফল প্রকাশিত হতে দেখা গেল, ছয়টি কেন্দ্রেই তৃণমূলের জয়জয়কার। বিরোধীরা কোথাও দাঁতও ফোটাতে পারেনি। এই জয়ের কৃতিত্ব যদিও মমতাকেই দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। মমতাকে দেখে, তাঁর উন্নয়নকে দেখেই মানুষ জোড়াফুল শিবিরকে বিজয়ী করেছেন বলে দাবি জোড়াফুল নেতৃত্বের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget