এক্সপ্লোর

TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

Mamata-TMC Rally: মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল রাজাবাজারে। নামল কেন্দ্রীয় বাহিনী, পুলিশ।

কলকাতা: শহরে মমতা-সর্বভারতীয় তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশের দাবি, আগে থেকে মিছিলের কথা জানানো হয়নি। রাজাবাজার মোড় থেকে মিছিল এগোতে দেওয়া যাবে না বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর তার পরই রাজাবাজার মোড় কার্যত দুর্গে পরিণত হল। বেলা ১২টা নাগাদ সেখানে নামে কলকাতা পুলিশের বিরাট বাহিনী। ব্যারিকেড বসিয়ে ঘিরে ফেলা হয়। মহিলা পুলিশের পাশাপাশি, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীও। দুপুর ২টো নাগাদ কুণাল ঘোষের নেতৃত্বে সেখানে পৌঁছয় মিছিল। সেখানে এগোত বাধা দেওয়া হয় সকলকে। সেই অবস্থাতেই বক্তৃতা শুরু করেন কুণাল, দোলা সেন, শোভনদেব চট্টোপাধ্যায়রা। ব্যারিকেড না পেরোতে দেওয়া হলেও, কুণালের দাবি, তাঁদের মিছিলের উদ্দেশ্যপূরণ হয়েছে। (Mamata-TMC Rally)

SIR-এ ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে উত্তাল গোটা দেশ। দাবি উঠছে জ্ঞানেশ কুমারের পদত্যাগের। বিজেপি বিরোধী I.N.D.I.A শিবির থেকে বাম সংগঠন, ককরোচ জনতা পার্টি দফায় দফায় আন্দোলন করছে। I.N.D.I.A শিবিরের সেই আন্দোলনে যোগ দেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রাও। রাহুল গাঁধীর সঙ্গে মিছিলে দেখা গিয়েছে অভিষেক, ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্রদের। আবার সাকেত গোখলেদের নিয়ে রাজধানীতে ধর্নায় বসেন মমতাও। দিল্লি পুলিশের হাতে আটক হন তিনি। উঠতে হয় প্রিজন ভ্যানেও। বিরোধীদের সঙ্গে কৌশল বৈঠকেও যোগ দেন মমতা। সেই সময়ই কলকাতায় পথে নামার কথা জানিয়ে দেয় মমতা-তৃণমূল। মঙ্গলবার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল হবে বলে জানানো হয়। (TMC News)

সেই মতো এদিন পথে নামেন মমতা-তৃণমূলের যুব সংগঠনের কর্মী-সমর্থকরা। কুণালের নেতৃত্বে মিছিল পৌঁছয় রাজাবাজারে। ম্যাটাডোরে চেপে এসে শুরু হয় বক্তৃতা। মমতা-তৃণমূলের দাবি, মিছিল নিয়ে কথা হয়েছিল পুলিশের সঙ্গে। কিন্তু পুলিশের দাবি, মিছিলের অনুমতি দেওয়া হয়নি মমতা-তৃণমূলকে। সেই মতো রাজাবাজার ঘিরে ফেলা হয় ব্যারিকেড দিয়ে। পুলিশ বাহিনীর পাশাপাশি, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। জানিয়ে দেওয়া হয়, যা করার তা ব্যারিকেডের মধ্যেই যা কর্মসূচি করতে হবে। সেই নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখান না কুণালরা। সেখানেই ভাষণ দেন নেতানেত্রীরা একে একে। অর্থাৎ ব্যারিকেডের বাইরে যেতে পারেনি না মমতা-তৃণমূলের কর্মসূচি। যদিও কুণালের দাবি, তাঁদের বিক্ষোভের উদ্দেশ্য সফল হয়েছে।

এদিন মিছিলে স্লোগান তোলেন কুণাল। তাঁকে বলতে শোনা যায়, 'জ্ঞানেশ কুমার ভোট চোর', 'ভোট চোর গদ্দি ছোড়'। কুণাল বলেন, "যেভাবে কাল রাত থেকে হুমকি দিল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনী, পুলিশ নামানো হল, চার পাশের রাস্তায় রুটমার্চ করানো হয়েছে...তাদের প্ররোচনায় পা দেব না আমরা। আমাদের আন্দোলনের উদ্দেশ্য সফল। এরা ভয় পেয়েছে। দিল্লি ভয় পেয়েছে, ভয় পেয়েছে পশ্চিমবঙ্গের সরকার। জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলেছি। আপনাদের গায়ে লাগছে কেন? লেঠের বাহিনী নামিয়ে, পুলিশ-কেন্দ্রীয় বাহিনী দিয়ে দেখে নেওয়ার কথা...এ তো হল্লা রাজার সেনা! তোরা যুদ্ধ করে করে করবি কী তা বল! যারা পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে বলে এগোতে দেব না, তারা কাপুরুষের রাজনীতি করছে।"

মিছিল থেকে দোলা বলেন, "এই পাঁচ মাসে একটা মিটিং-মিছিলের অনুমতিও মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাঁর দলকে দেয়নি এখনকার শাসক দল। প্রত্যেকবার আদালতে যেতে হয়েছে। আজও যুদ্ধপরিস্থিতি। গতকাল প্রশাসনিক প্রধান কারা না কারা ঘোষণা করেছেন এক পাও এগোতে দেওয়া হবে না। দেখে মনে হচ্ছে, হল্লা রাজা চলেছে যুদ্ধে। জলকামান, কেন্দ্রীয় বাহিনী...সামান্য ছাত্রযুবদের মিছিল। আমি-কুণালদা এসেছি সিনিয়র হিসেবে পাশে থাকতে। দু'-দশ পা এগোতে পেরেছি। তার বেশি নয়। ওরা এই মতলবেই আছে যে পুজোর সময় ছাত্রযুবদের জেলে পুরে রেখে দেবে, বেমক্কা পিটিয়ে হাসপাতাল পাঠাবে।"

যদিও কলকাতা পুলিশের কমিশনাররে দাবি, এই মিছিল সম্পর্কে কিছু জানানো হয়নি। তাই কার মিছিল, কত লোক আসবে, কোথা থেকে শুরু, কোথায় শেষ, তার কিছুই জানা নেই তাঁদের। অন্য দিকে, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর সময় রাজপথে নামছেন। ওঁর যদি পারমিশন থাকে, তাহলে অবশ্যই পারেন। আমার কাছে যতদূর খবর, পুলিশ ওঁর মিছিলে অনুমতি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই তো ওই দু'চার জন আছেন! তার বাদে তো কেউ নেই। তাঁরা আস্তে আস্তে সঙ্গ ছাড়তে শুরু করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে, যাঁদের লোভে উনি মিছিল করছেন...মুসলিমরা, তারাও সঙ্গ ছেড়ে দেবে। চিন্তার কিছু নেই।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Advertisement

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget