এক্সপ্লোর

Mamata Banerjee : 'এটা মূল্যহীন', ভরা সভামঞ্চ থেকে আচমকা কাগজ ছিঁড়ে প্রতিবাদ মমতার ! 'হিসেব আপনাকে দিতেই হবে', পাল্টা শুভেন্দুর

Suvendu Adhikari : 'এই টাকার হিসেব আপনাকে দিতেই হবে।' মুখ্যমন্ত্রীর কাগজ ছেঁড়ার ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে লিখেছেন শুভেন্দু অধিকারী।

আশাবুল হোসেন, শুভেন্দু ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায় : হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরেও একশো দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না। উল্টে নতুন শর্ত চাপানো হয়েছে। এই অভিযোগ তুলে কোচবিহারের দলীয় সভামঞ্চ থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। 'এই টাকার হিসেব আপনাকে দিতেই হবে।' মুখ্যমন্ত্রীর কাগজ ছেঁড়ার ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডলে লিখেছেন শুভেন্দু অধিকারী।

মঞ্চ থেকে কাগজ ছেড়া। হঠাৎ, আচমকা ! ভরা সভা মঞ্চ থেকে উপস্থিত হাজারো জনতার সামনে। একশো দিনের কাজ নিয়ে কেন্দ্রীয় সরকারের শর্তের পাল্টা এভাবেই কাগজ ছিড়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়! মঞ্চে তিনি বলেন, "এই কাগজটার কোনও মূল্য নেই। এটা মূল্যহীন। তাই এই কাগজটাকে, এটা আমার নোট, সরকারের নোট। এটা কেন্দ্রীয় সরকারের অর্ডার নয়, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান।" 

১০০ দিনের কাজে বকেয়া টাকা নিয়ে, কেন্দ্র ও রাজ্য সরকারের সংঘাত দীর্ঘদিনের। মঙ্গলবার কোচবিহারে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জনসভা ছিল। সেখানে মুখ্য়মন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। যেখানে কিছু শর্ত চাপিয়ে লেবার বাজেট দেখানোর কথা বলা হয়েছে। এরপরই মুখ্য়মন্ত্রী ছিঁড়ে ফেলেন হাতে থাকা কাগজ। বলেন, "হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট-সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় ১ বছর পর। তাতে বলছে ফোর্স বাই কোর্ট অর্ডার ৬ ডিসেম্বর থেকে রেস্ট্রিক্টিভ কন্ডিশন দিয়েছে, শর্ত দিয়েছে। কী শর্ত? ত্রৈমাসিক লেবার বাজেট দেখাতে হবে। দেখাবার সময় কোথায়? ৩ মাসও যদি হয়, সময় কোথায় ? এটা ডিসেম্বর মাস, ফেব্রুয়ারিতে ভোট। আমি বলি, তোমার এই কাগজটা দেখছ না..., এই কাগজটার কোনও ভ্যালু নেই। এটা ভ্যালুলেস। আবার আমরা ক্ষমতায় আসব।"

মুখ্যমন্ত্রীর এই কাগজ ছেঁড়ার ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে লিখেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় দাঁড়িয়ে আপনি কেন্দ্রের বিরুদ্ধে যতই অসহযোগিতার ও বঞ্চনার অভিযোগ তুলুন, অথবা কেন্দ্রীয় নির্দেশিকাকে অমান্য করে সেই কাগজ ছিঁড়ে ফেলে আপনি আপনার বশংবদদের বাহবা বা হাততালি কুড়োতেই পারেন, কিন্তু আসল কথা হল ১০০ দিনের (MGNREGA) দিনের কাজের তহবিলের অর্থ আপনার সরকার ও দল যে চুরি করেছে সেটা প্রমাণিত, এবং এই টাকার হিসেব আপনাকে দিতেই হবে। তাই যতোই নাটক আপনি মঞ্চস্থ করুন না কেনো, জনগণ জেনে গেছে যে আপনার জ্বালার কারণ আসলে - আঙুর ফল টক !!!

১০০ দিনের কাজে দুর্নীতি সংক্রান্ত মামলায়, ১৮ জুন কলকাতা হাইকোর্ট তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছিল, পয়লা অগাস্ট থেকে রাজ্য়ে '১০০ দিনের প্রকল্প' চালু করতে হবে। তবে দুর্নীতি আটকাতে যে কোনও শর্ত আরোপ করা যাবে। আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য়ই। প্রধান বিচারপতি তাঁর পর্যবেক্ষণে স্পষ্ট বলেছিলেন, কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমের সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্য়াকাউন্টে টাকা পাঠাতে পারবে। হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। ২৭ অক্টোবর, মামলার শুনানিতে, কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিয়েছিল সর্বোচ্চ আদালত। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget