এক্সপ্লোর

SIR in West Bengal: ‘মীরজাফরদের মৃত্যু হয় না, নানা কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে’, কাকে নিশানা মমতার?

Mamata Banerjee: বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা।

কলকাতা: ‘মীরজাফর’ বলে একদিন আগেই নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল ‘মীরজাফর’ কটাক্ষ। এবার যদিও শাহের নাম মুখে আনেননি তিনি। তবে আক্রমণ শানিয়েছেন ঝাঁঝাল সুরে। (Mamata Banerjee)

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রস্তুতি শুরু হয়েছে। সেই আবহেই আবার নদিয়ার দুই বাসিন্দার কাছে অসম থেকে NRC-র নোটিস পৌঁছেছে বলে খবর। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে তীব্র আক্রমণ করেছেন মমতা। আর তাতেই ফের ‘মীরজাফর’ কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। (SIR in West Bengal)

বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন মমতা। তিনি বলেন, “এটা SIR নয়, NRC-র চক্রান্ত। ধিক্কার জানাই বিজেপি-কে, সেই সব সংস্থাকে, যারা বিজেপি-র কথায় রাজনীতি করছে। শিক্ষা-সংস্কৃতি, উৎসব, ভোটার তালিকা, সবের গৈরিকীকরণ চলছে। একজন মীরজাফর রয়েছেন দিল্লিতে। জীবনে এই মীরজাফরদের মৃত্যু হয় না।  তারা চিরকাল নানা কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। মীরজাফররা মনে করে করছেন, তাঁরাই শেষ কথা বলবেন। এসব করতে গেলে কিন্তু অনেক ব্যাপার আছে, দাঙ্গা-সহ অনেক মামলা আছে। ঝুলি থেকে বিড়াল কিন্তু বেরিয়ে পড়বে! NRC নিয়ে খেলার চেষ্টা করবেন না।”

SIR-এর নাম করে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে, তার পরিণাম ভাল হবে না বলে এদিন হুঁশিয়ারি দেন মমতা। নির্বাচন কমিশনকেও একহাত নেন তিনি। বলেন, “ঠিক এই সময়টাকে বেছে নিয়েছেন। এই সময় মানুষ বাইরে যান, উৎসব নিয়ে ব্যস্ত থাকেন, দুর্যোগে সব হারিয়েছেন বহু মানুষ। তার মধ্যেই NRC-র নোটিস। মানে সামনে SIR, আড়ালে NRC. তার মানে কি সামনে SIR, আর পিছনে মীরজাফর স্যর? ভোটের নামে SIR, পিছনে মীরজাফর স্যর? গায়ের জোরে বাংলা দখল করবেন? কোনও দিন পারবেন না। বাংলার মানুষ আপাদের বিশ্বাস করে না। বাংলাকে বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, বাংলার প্রকল্প বন্ধ করে দিয়েছেন।” 

 

এক দিন আগেও মমতার মুখে ‘মীরজাফর’ কটাক্ষ শোনা যায়। সরাসরি শাহকে নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, “অমিত শাহকে বিশ্বাস করবেন না। একদিন উনি বড় মীরজাফর হয়ে যাবেন।” এদিন ফের একই কটাক্ষ শোনা গেল তাঁর মুখে। SIR নিয়ে এদিন কেন্দ্রীয় সরকার, বিজেপি-কে আক্রমণ করেন তিনি। বৈধ নাগরিকদের নাম বাদ গেলে বরদাস্ত করা হবে না বলে জানান। মমতা বলেন, "ব্লক অফিসারদের ডেকে হুমকি দিচ্ছে। টিম সার্ভের নামে তিনটি অফিস থেকে চার অফিসার BLO-দের ডেকে হুমকি দেওয়া হচ্ছে এখন। ওটা ফিল্ড সার্ভে নয়, ওটা শো অফ। বলা হচ্ছে, তাঁদের ইচ্ছে মতো কাজ করতে হবে। বিহারে পেরেছিলেন, কারণ ওখানে বিজেপি-র সরকার, ডাবল ইঞ্জিন সরকার। বিহারের পার্টি অফিস, এজেন্সি যা তৈরি করে দিয়েছিল, করেছেন। বাংলা কিন্তু আলাদা। এখানে অনেক সম্প্রদায়ের মানুষ আছেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget