এক্সপ্লোর

Mamata Banerjee: নাম না করে হুমায়ুনকে কড়া বার্তা মমতার!

Murshidabad TMC: জেলা নেতৃত্বের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

আশাবুল হোসেন, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) । এই পরিস্থিতিতে এবার নাম না করে দলীয় বিধায়ককে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee) । বললেন, রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না। 
ভোটের আগে থেকেই বারবার মুর্শিদাবাদে প্রকাশ্যে এসেছে তৃণমূলের (TMC) অন্তর্দ্বন্দ্বের ছবি। জেলা নেতৃত্বের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। কখনও জেলা নেতৃত্বের বদল চেয়ে তোপ দেগেছেন। কখনও প্রার্থী করা নিয়ে দলের বিরুদ্ধেই সরব হয়েছেন।

শুধু তাই নয়, কখনও মুর্শিদাবাদে তৃণমূলের সংগঠনে ধস নামানোর হুঁশিয়ারি দিয়েছেন। কখনও আবার মুখ খুলেছেন খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই। পঞ্চায়েত ভোটের আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পঞ্চায়েত ভোট পর্বে হিংসা নিয়ে দলকেই কাঠগড়ায় তুলেছিলেন তিনি। মুখ খুলেছিলেন মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধেও। তিনি বলেছিলেন, 'আপনি তো মুখ্য়মন্ত্রী, পুলিশ মন্ত্রী, তাহলে এত খুনোখুনি কেন হচ্ছে? কেন মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে না।'

এই পরিস্থিতিতে নাম না করে দলীয় বিধায়ককে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, 'কিছু ঘটনা ঘটেছে, সেগুলো না ঘটলেই ভাল হত। রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না।'

কদিন আগেই খোলাখুলি নির্দলদের সমর্থন করার কথা বলেছিলেন হুমায়ুন কবীর। নির্দলদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিলে তাঁরা মুক্ত হয়ে যাবেন বলেও মন্তব্য করেছিলেন। ভোট হিংসা নিয়েও সরব হয়েছিলেন। ২১ জুলাইয়ের আগেই তিনি বলেছিলেন, 'বোমাবাজির জেরে ভোটের রেজাল্ট নেগেটিভ হয়েছে। এমন পঞ্চায়েত ভোটের জন্য দায়ী কমিশন। সুষ্ঠু নির্বাচনের কোনও অভিজ্ঞতাই নেই পুলিশ ও কমিশনের।' এতেই শেষ নয়। হুমায়ুনের আরও প্রশ্ন, 'এই আচরণ যদি বুদ্ধবাবুর পুলিশ করত, তা হলে কি পরিবর্তন হত? অতীত ভুললে চলবে না।' বিজেপির বিডিও অফিস ঘেরাও নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বলেছেন, 'বিরোধীরা যে আন্দোলন করছে, আগামীকাল বিজেপি যে বিডিও অফিস ঘেরাও করবে তা ন্যায্য।' 

মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তা প্রসঙ্গে প্রতিক্রিয়ার জন্য় হুমায়ুন কবীরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও মন্তব্য় করতে চাননি।

আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ? নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget