এক্সপ্লোর

Mamata Banerjee: সাগরে গভীর নিম্নচাপ, বিপর্যয় মোকাবিলায় কী ব্যবস্থা? জানালেন মুখ্যমন্ত্রী

Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

কলকাতা: বঙ্গোপসাগর থেকে উত্তরমুখী নিম্নচাপ এগোচ্ছে স্থলভাগের দিকে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দুর্যোগ মোকাবিলায় তৈরি রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

শিয়রে ফের দুর্যোগ। ভয়ঙ্কর হয়ে উঠেছে সমুদ্র। বিধ্বংসী চেহারা নিয়ে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। নেমেছে মুষলধারায় বৃষ্টি। বাংলাতে ৪৮ ঘণ্টা ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। সরকারের যা যা করণীয় করা হবে। মুখ্যসচিব প্রতিটি জেলার ব্লক স্তর পর্যন্ত কথা বলেছেন। যদি কোথাও প্রয়োজন হয় ত্রাণ শিবির তৈরি করতে হবে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। জেলা স্তর থেকে নবান্ন স্তর পর্যন্ত। মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। যেতে বারণ করা আছে। যাঁরা সমুদ্রে স্নান করতে যান, তাঁদেরও নিষেধ করা হয়েছে। DM, SP সহ IC, BDO-দের বলা হয়েছে, দুর্যোগ হলেই যেন সাধারণ মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। সেখানে সবরকম ব্যবস্থা করা আছে।

দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় মাটির বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে জল। সাইরেন বাজিয়ে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকদের। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগের থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে, প্রবল বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকছে উত্তরবঙ্গে।রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।

গভীর নিম্নচাপের প্রভাবে ভোর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। বইছে দমকা বাতাস। জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে। শুক্রবার আলিপুরদুয়ারে জারি করা হয়েছে লাল সতর্কতা। সুন্দরবন এলাকায় একাধিক ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সুন্দরবনের গঙ্গাসাগর, মৌসুনি দ্বীপ, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথরপ্রতিমা, গোসাবা, কুলতলির বেশ কিছু এলাকায় বেহাল বাঁধের ওপর দিয়ে নোনা জল লোকালয়ে ঢুকতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে এবং সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। কলকাতা সহ বাকি জেলাতে শুক্রবার ভারী বৃষ্টি হবে। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড় হাওয়া।

 

 

সেরা শিরোনাম

News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Kolkata Municipal Corporation: কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি
কলকাতা পুরসভার ভিতরে এবার জায়গা পেল সাভারকর, শ্যামপ্রসাদ, রানী লক্ষ্মীবাঈ সহ ৮ টি নতুন ছবি

ভিডিও

Sheikh Hasina | হাতকড়া পরে এলে তবেই ফিরতে পারবেন, হাসিনার বাংলাদেশ ফেরা নিয়ে কড়া বার্তা ঢাকার
Chhatna BJP MLA: ছাতনার আরোগ্য নিকেতনে সারপ্রাইজ ভিজিট বিজেপি বিধায়কের, তারপরই যা হল...
Akali Dal | ২০২০-র পর ২০২৬, ৬ বছর পর NDA-তে ফিরল শিরোমণি অকালি দল | BJP News
Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda
Sheikh Hasina News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget