এক্সপ্লোর

Mamata Banerjee: মালদার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর, যোগ দেবেন নবজোয়ার কর্মসূচিতে

জনসংযোগ যাত্রার দশম দিনে এবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' যাত্রায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: সরাইঘাট এক্সপ্রেসে মালদার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) । কাল প্রশাসনিক বৈঠকের পর যোগ দেবেন নবজোয়ার কর্মসূচিতে। কাল ইংরেজবাজারে অভিষেকের ক্যাম্পে যাচ্ছেন মমতা। 

মালদার উদ্দেশে রওনা মুখ্যমন্ত্রীর: ২৫ এপ্রিল কোচবিহারের সাহেবগঞ্জ থেকে ২ মাস ব্যাপী 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচির সূচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ যাত্রার দশম দিনে এবার মালদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নব জোয়ার' যাত্রায় যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে বুধবার মালদায় প্রবেশ করে তৃণমূলের নব জোয়ার যাত্রা। বৃহস্পতিবার মালদায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। তারজন্য এদিনই দুপুরে মালদা রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইংরেজবাজারে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, প্রশাসনিক বৈঠক সেরে ইংরেজবাজারে চলে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অধিবেশনে যোগ দেবেন।                                             

২৫ এপ্রিল থেকে শুরু হওয়ার পর, গত ৯ দিনে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে মালদায় প্রবেশ করেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি। যেখানে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ, জনসভা, রোড শো-র পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থী বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু করেছে তৃণমূল।                         

কিন্তু শুরুর দিন থেকেই গোপন ব্যালটে প্রার্থী বাছাই ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে। কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ছেড়ে বেরিয়ে যাওয়ার পর, আবার কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশের তাবুতে উপস্থিত থাকার সময়ই গোপন ব্যালট নিয়ে নেতা-কর্মীদের হাতাহাতিতে জড়িয়ে পড়তে দেখা গেছে। ছেড়া হয়েছে ব্যালট। ভেঙে দেওয়া হয়েছে ব্যালট বক্স। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুরু করা তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। এদিকে জনসংযোগ যাত্রার নবম দিনে এদিন মালদার হবিবপুরে বিবেকানন্দর মূর্তিতে মালা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঢাক বাজাতেও দেখা যায় ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদকে। এরপর হবিবপুরের পাকুয়া হাট থেকে পদযাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Heart Attack : হার্টের অসুখের প্রধান কারণই ব্লকেজ, কোন কোন পরীক্ষায় আগাম ধরা পড়বে ?

সেরা শিরোনাম

West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda
ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget