এক্সপ্লোর

Mamata Banerjee: আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মিসভা, ২৬-এর আগে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী?

TMC: আজ, বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: আজ দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই সাংগঠনিক সভার মূল মঞ্চে ছবি থাকছে শুধু তাঁরই। তৃণমূল সূত্রে খবর, ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন দলনেত্রী। যা নিয়ে কটাক্ষ পাল্টা করেছে বিজেপি।  

তৃণমূলের শীর্ষ মহলে ক্ষমতা নিয়ে টানাপোড়েনের জল্পনার আবহেই আজ, বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর তাৎপর্যপূর্ণভাবে এই কর্মিসভার মূল মঞ্চে ছবি থাকছে শুধু তাঁরই। সাম্প্রতিককালে একের পর এক বৈঠকে থেকে তৃণমূল নেত্রী স্পষ্ট করে দিয়েছেন, দলে শেষ কথা তিনিই। অর্থাৎ ক্ষমতার দুটি ভরকেন্দ্রের কোনও প্রশ্নই নেই।

গত বছর অর্থাৎ ২০২৩-এর ২৩ নভেম্বর তৃণমূলের এরকমই একটি কর্মিসভা হয়েছিল। যেখানে মূল মঞ্চে ছবি ছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেইসময় তৃণমূলের অন্দর থেকেই কেউ কেউ বলেছিলেন, মূল মঞ্চে অভিষেকের ছবি থাকা উচিত ছিল। এবার তৃণমূলের ফের এক কর্মিসভা। আর এবারও মূল মঞ্চে ছবি শুধু সেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়েরই। এপ্রসঙ্গে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, "অভিষেক সক্রিয় আছে। আপনাদের মনে হয় ও নিষ্ক্রিয় আছে। দিদিকে দেখলে মন ভরে যায়। তাঁর বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আছি।''

বৃহস্পতিবার সকাল ১১টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে তৃণমূলের কর্মিসভা। সাম্প্রতিক অতীতে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তৃণমূলে আই প্য়াকের রমরমা এখন অতীত। তৃণমূল সূত্রে খবর, বৃহস্পতিবারের সভা থেকে ফের একবার সেই অবস্থান স্পষ্ট করে দিতে পারেন তৃণমূলনেত্রী।

তৃণমূল সূত্রে খবর,                              

  • ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন দলনেত্রী। 
  • আগামী দিন দল কোন পথে চলবে? তার দিকনির্দেশের সম্ভাবনা রয়েছে
  • শৃঙ্খলার প্রশ্নে আপোষহীন কঠোর মনোভাবও ফের একবার বুঝিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
  • গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তাও থাকতে পারে তৃণমূলনেত্রীর ভাষণে।
  • বৃহস্পতিবারের কর্মিসভা থেকে সাংগঠনিক রদবদলের সিদ্ধান্তও হতে পারে বলে মনে করা হচ্ছে।
  • তৃণমূল সূত্রে খবর, দলের ছাত্র ও যুব সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।   

    আরও পড়ুন: HS Exam 2025: কমল পরীক্ষার্থীর সংখ্যা, উচ্চমাধ্যমিকের আগে একগুচ্ছ নির্দেশিকা সংসদের


সেরা শিরোনাম

Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
Weather Update: 'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
'মুরাসু'-র প্রভাবে পিছিয়ে যাচ্ছে শীত? কালীপুজোয় বৃষ্টির সম্ভাবনা? বিস্তারিত ওয়েদার আপডেট
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

ভিডিও

Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ
Municipal Election in West Bengal | এবার BJP-কে হারাতে আকার বদলাচ্ছে 'শিলিগুড়ি মডেল'? তুঙ্গে জল্পনা
NCPI in Municipal Corporation Election | পুরভোটে NCPI-কে আসন ছাড়বে বিজেপি? কী বললেন কাকলি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget