Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
Kunal Ghosh AT Jadavpur CPM Stall: যাদবপুরে সিপিএমের স্টলে মমতা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, কী বললেন তিনি ?

কলকাতা: যাদবপুরে সিপিএমের স্টলে মমতা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। গতকাল যাদবপুরে স্টলে বুলডোজার নিয়ে ভাঙতে যাওয়ার অভিযোগ। স্টল ভাঙতে প্রতিহত করে এলাকার মানুষজন। আজ সেই স্টলেই গেলেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। বিমান বসুর ওপর লেখা 'আমাদের চেয়ারম্যান' বই কেনেন বেলেঘাটা বিধায়ক। কুণাল ঘোষের সঙ্গে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।
আরও পড়ুন, "সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
এদিন কুণাল ঘোষ বলেন, আমাদের আলাদা রাজনীতি হতে পারে। দীর্ঘদিনের পরিচিত। এখানকার অনেকের সঙ্গেই। ফলে কার্যত একাধিক পুজোয় এখানে এসেছি। যেহেতু মার্কসবাদী সাহিত্য আমি পড়ি, এসইউসিআই-রও কাগজ সাহিত্য সব রাখি, সিপিএম তো বটেই, হতে পারে আমি আলাদা দল করি। এই স্টলে যেটা সুবিধা, শুধু মার্কসবাদী সাহিত্য নয়, এখানে অন্য সমস্ত খুব ভাল রুচির, সাহিত্যর বইপত্তর পাওয়া যায়। ফলে আমি বহুদিন এখানে আসি। এবছর হয়তো আসা হতও না। কিন্তু যখন দেখেছি, এখানে একটা অদ্ভুত রাষ্ট্রশক্তি প্রয়োগ করে, ভাঙার চেষ্টা হচ্ছে। তখন এখানে আসাটা মনে হয়েছে কর্তব্য।' শতরূপ ঘোষ বলেন, প্রায় ১০০ বছর আগে হিটলারের পতনের পরে, পৃথিবীতে কেউ কল্পনা করেনি, আরেকবার এরকম কোনও রাষ্ট্রশক্তি হবে, যারা বুলডোজার দিয়ে, বইয়ের স্টল ভাঙবে। আবর্জনার গাড়ি আনবে। বইকে নিয়ে যাওয়ার জন্য।
প্রতিবারই পুজোর সময় মণ্ডপের আশেপাশে বইয়ের স্টল করে বামপন্থীরা। সম্প্রতি সিপিএমের বুকস্টলের প্রসঙ্গ শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখেও। মুখ্যমন্ত্রী সম্প্রতি বলেন,আমি সব দুর্গাপূজা কমিটিকে বলব, এই তথাকথিত কমিউনিস্টরা পুজোর স্টল করতে গেলে শারদোৎসবের জায়গায় যদি দুর্গাপুজো না লেখে, একটা স্টলও করতে দেবেন না।' এরপরই পুজোয় বামেদের স্টল বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে এন্টালির কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির এই হোর্ডিং সামনে আসে। সেখানেই এবার বুকস্টল তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'কখনও কসবায়, কখনও হাওড়ায়, কখনও বেহালায়, কখনও বিরাটিতে, কখনও ভাটপাড়ায়, নৈহাটিতে একটার পর একটা বামপন্থী দলগুলোর সংগঠনগুলোর যে বুকস্টল আছে, সেটা ভাঙচুর করা। অগ্নিসংযোগ করা, হামলা করা হাঙ্গামা করার চেষ্টা হচ্ছে। আমরা সেগুলো প্রতিহত করব। বই পড়া, বই ছাপা, বই বিক্রি করা কোনও শাসক আটকাতে পারে না।'
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!






















