এক্সপ্লোর

Mani Shankar Mukherjee Demise : প্রয়াত সাহিত্যিক শংকর !

Shankar Passes Away : ফুসফুসে সংক্রমণের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এর পাশাপাশি বয়সজনিত আরও কিছু শারীরিক সমস্যা তাঁর ছিল।

সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : প্রয়াত সাহিত্যিক শংকর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সাহিত্যিক। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সাহিত্যিকের আসল নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্য-রচনা রয়েছে সাহিত্যিকের। Mani Shankar Mukherjee 

এ মাসের গোড়ার দিকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছিল সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়কে। ফুসফুসে সংক্রমণের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এর পাশাপাশি বয়সজনিত আরও কিছু শারীরিক সমস্যা তাঁর ছিল। বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। আবারও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল তাঁর। তার পাশাপাশি সংক্রমণও রয়ে গিয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, আজ কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন সাহিত্যিক। এই খবর ছড়িয়ে পড়ার পর সাহিত্য মহলে শোকের ছায়া নেমে এসেছে। একে একে হাসপাতালে আসতে শুরু করেছেন তাঁর গুণমুগ্ধরা। 

শ্রী মণি শঙ্কর মুখোপাধ্যায়-যিনি শংকর নামে বিখ্যাত- এর প্রয়াণে গভীরভাবে শোকাহত ।

বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি মানুষের জীবনকে অসাধারণ সংবেদনশীলতা ও অন্তর্দৃষ্টির সঙ্গে তাঁর লেখায় তুলে ধরেছেন। তাঁর অবিস্মরণীয় সৃষ্টি, বিভিন্ন প্রজন্মের পাঠককে প্রভাবিত এবং…

— Narendra Modi (@narendramodi) February 20, 2026

">

কার্যত বাংলা সাহিত্যের একটা যুগের অবসান হল। অসংখ্য উপন্যাসের লেখক মণিশংকর মুখোপাধ্যায়। একের পর এক উল্লেখযোগ্য গ্রন্থ পাঠক-পাঠিকাদের উপহার দিয়েছেন সাহিত্যিক শংকর। তাঁর উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলি হল- 'চৌরঙ্গী', 'কত অজানারে', 'যেখানে যেমন', 'সম্রাট ও সুন্দরী', 'চরণ ছুঁয়ে যাই', 'জনঅরণ্য', 'সীমাবদ্ধ'। ২০২১ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছিল শংকরকে। এ প্রসঙ্গে সাহিত্যিক তিলোত্তমা মজুমদার বলেন, "একটা যুগের অবসান হল। ওঁর চলে যাওয়া মানে একটা বিশাল জগৎ...যে জগৎকে উনি বাংলা সাহিত্যে এনেছিলেন...সাধারণত আমাদের দেখাশোনার যে জগৎ...তার বাইরের একটা জীবনকে উনি তুলে এনেছিলেন ওঁর অভিজ্ঞতা থেকে, ওঁর দেখা থেকে...বাংলা সাহিত্যে। উনি যখন সেগুলি লিখছেন, সেইসময় অত্যন্ত জনপ্রিয় এবং পরবর্তীকালও আমরা যতবার পড়েছি আমাদের ভাল লেগেছে। ওঁর সাহিত্যকর্ম নিয়ে সত্যজিৎ রায়ের মতো চলচিত্রকার ফিল্ম করেছেন। আমরা জানি যে শংকরের লেখনীর মধ্যে এমন একটা চমৎকার গতি ছিল...এমন একটা চমৎকার সার্বিক দৃষ্টিভঙ্গি ছিল...তিনি নগরজীবনকে এতটাই পর্যবেক্ষণে দেখেছিলেন যে বাংলা সাহিত্যে তাঁর কীর্তি অনেক। মানুষ হিসাবে আমি তাঁকে যতটা দেখেছি বা যতটা সৌভাগ্য হয়েছে তাঁর সঙ্গে কথা বলার তাতে বুঝেছি যে উনি ভীষণ রসিক ছিলেন এবং ভীষণ মজার মজার কথা বলতেন। হেসে কথা বলতেন। তিনি যে একজন প্রখ্যাত সাহিত্যিক সেই গরিমাকে আড়ালে রেখে কথা বলেছেন। এটা তাঁর কাছ থেকে শিক্ষনীয়। তাঁর প্রয়াণে সত্যি শোকাহত বোধ করছি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
Kolkata Metro : ৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
৯টা নয়, রবিবার মেট্রো চলবে এই সময় থেকে, কারণ কী ? জানালেন মেট্রো কর্তৃপক্ষ
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার

ভিডিও

Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ' , বললেন বেঙ্গল STF
KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget