Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
DISTRICT News: মানিকতলা ESI হাসপাতালে মৃতদেহের চোখ, ঠোঁট, কপালের একাংশ খুবলে খেল ইঁদুর।

মানিকতলা: মানিকতলা ESI হাসপাতালে (Manicktala ESI Hospital) প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর। মানিকতলা ESI হাসপাতালে ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিলেন প্রৌঢ়া। গতকাল হাসপাতালে ভর্তি করা হয়, রাতে মৃত্যু প্রৌঢ়ার।
মৃতদেহের চোখ, ঠোঁট, কপালের একাংশ খুবলে খেল ইঁদুর। গোটা ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে ওই বৃদ্ধা গত প্রায় ছয় বছর ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গতকাল তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাকে মানিকতলা ইএসআইতে ভর্তি করেন। আল্পনা দে নামক ওই প্রৌঢ়ার বয়স ৪৯ বছর। তিনি আন্দুলের একটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন:- ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
গতকাল তাঁর পরিবারের সদস্যরা ওই প্রৌঢ়াকে হাসপাতালে ভর্তি করে যান। আজকে সকালবেলা তাঁরা হাসপাতালে এসে জানতে পারেন যে তাঁদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর যে মৃত্যু হয়েছে এটা রাতভর হাসপাতালের তরফ থেকে তাঁদেরকে জানানো হয়নি বলে অভিযোগ করা হচ্ছে। যখন আজকে তাঁরা হাসপাতালে এসে দেখেন যে আল্পনা দে মারা গিয়েছেন, তাঁর মৃতদেহ দেখতে যান। সেইসময় তাঁরা মৃতদেহের ওপরের কাপড় সরালে তখন দেখতে পান যে গোটা মুখ, হাত জুড়ে অসংখ্য ক্ষতচিহ্ন। সেই ক্ষতচিহ্ন অনেকটা কোনও প্রাণী খুবলে নিলে যেরকম হয় সেই ধরনের।
মৃতদেহের গোটা কপাল জুড়ে ক্ষতচিহ্ন ছিল। একটা চোখের পাতা উধাও হয়ে গিয়েছে তাঁর। চোখের একটা অংশ খুবলে নেওয়ার চিহ্ন দেখা যায়। দেখা য়ায় ঠোঁটের একটা অংশও নেই। আঙ্গুল খুবলে নেওয়া হয়েছে। এই বীভৎস দৃশ্য দেখে তাঁর পরিবারের লোকেরা স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন। দ্রুত বিষয়টা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা। হাসপাতাল সূত্রের তরফে জানা যাচ্ছে যে এটা ইঁদুরে খোবলানোর ঘটনা হতে পারে। এই ঘটনায় ইতিমধ্যেই কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Before You Go
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ























