এক্সপ্লোর

Manik Bhattacharya : 'মানিকের বাড়ি থেকে মিলেছে চাঞ্চল্যকর চিঠি ! যা নাকি লেখা হয়েছিল মুখ্যমন্ত্রীকেও !' দাবি EDর

চিঠি অনুযায়ী, ৪৪ জনকে শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ টাকা করে নেওয়া হয়।' দাবি ইডির।

আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক,  রুমা পাল, কলকাতা : প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে  ( Manik hattacharya ) গ্রেফতার করেছে ED। তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে, ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। মানিক ভট্টাচার্যকে নিয়ে আদালতে একাধিক চাঞ্চল্যকর দাবি করল ইডি।

 মানিক ভট্টাচার্যের বাড়িতে কার চিঠি 
' যারা টাকা দিয়েছে, তারা স্কুলে শিক্ষক হিসাবে পড়াচ্ছে এবং আমাদের রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নষ্ট করছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যত নষ্ট করছে। যোগ্য প্রার্থীরা ৫৭৬ দিন ধরে ধর্না দিচ্ছে। এমনকী লক্ষ্মীপুজোর দিন কাঁদছে। আপনি কি মনে করেন, এটা শুধু একটা অপরাধ? ' মানিক ভট্টাচার্যকে হেফাজতে চেয়ে মঙ্গলবার এই মন্তব্য করেন ED’র আইনজীবী। এরইসঙ্গে অত্যন্ত বিস্ফোরক দাবি করে তিনি বলেন, ' ইডি মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করেছিল। তাতে দেখা যায় মানিক ভট্টাচার্য একটি চিঠি পেয়েছেন, যে চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেও লেখা হয়েছিল। সেই চিঠি অনুযায়ী, ৪৪ জনকে শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৭ লক্ষ টাকা করে নেওয়া হয়।' 

'পরিবারের সদস্যদের সঙ্গে বাইরের লোকেদের জয়েন্ট অ্যাকাউন্ট'
এই টাকা যুব তৃণমূলের কোনও একজন সাধারণ সম্পাদক সংগ্রহ করছিলেন। এরইসঙ্গে আদালতে ইডি দাবি করেন, মেসার্স অ্যাকিউর কনসালটেন্সি সার্ভিসেসের মালিক মানিক ভট্টাচার্যের ছেলে। এই কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকা পাওয়া গেছে। ২০১৮ সালে, এই টাকা বেশ কয়েকটি সংস্থার সঙ্গে চুক্তি বাবদ নেওয়া হয়। কিন্তু, টাকা নেওয়ার পর কোনও কাজ হয়নি। বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও পাওয়া গেছে। যেখানে দেখা যাচ্ছে, মানিক ভট্টাচার্যের পরিবারের সদস্যদের সঙ্গে বাইরের লোকেদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। অপরিচিতদের সঙ্গেও অ্যাকাউন্ট রয়েছে। সেখানে প্রচুর টাকা রয়েছে। এটা খতিয়ে দেখতে হবে। 

মানিকের বাড়ির ইলেকট্রনিক ডিভাইস থেকে ২টি ফোল্ডার পাওয়া গেছে। সেখান থেকে ৬১জন প্রার্থীর নাম পাওয়া গেছে। এর মধ্যে ৫৫ জনের নাম তালিকায় যুক্ত করা হয়েছিল। তা, কেন হল তা খতিয়ে দেখা হচ্ছে। মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। 

সম্পত্তির তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। কেন বাইরের লোকের সঙ্গে অ্যাকাউন্ট রয়েছে, সেই তথ্য খুঁজে বের করতে হবে।  পাল্টা, মানিক ভট্টাচার্যের আইনজীবী বলেন,  ' তথ্য যাচাইয়ের জন্য তলব করে, গ্রেফতার করেছে ED। অথচ ED দাবি করছে, 'অসহযোগিতা করেছে। তাই গ্রেফতার। ১০-১২ ঘণ্টার বেশি সময় ধরে জেরা করে গ্রেফতার করা হয়েছে। ' 

এই মামলায়, চার্জশিট দেওয়া হয়েছে। মূল মামলা দেখছে CBI। এর আগে, ৬ বার কেন্দ্রীয় সংস্থার অফিসে গেছেন মানিক। তাই অসহযোগিতার কোনও প্রশ্নই নেই। কোনও নগদের লেনদেন নেই। যা লেনদেন হয়েছে তা চেকে হয়েছে। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সত্ত্বেও গ্রেফতার।

ED’র হাতে মানিক ভট্টাচার্যের গ্রেফতারির দিন ২০১৪’র প্রাথমিক TET উত্তীর্ণদের ধর্নামঞ্চে দেখা গেল উৎসবের ছবি।বাজল শাঁখ! উঠল স্লোগান! অভিনব প্রতিবাদে সামিল হলেন চাকরিপ্রার্থীরা। ইডির অফিসার থেকে পুলিশ। দুর্গা থেকে অসুর। প্রতীকী প্রতিবাদে বাদ গেল না কিছুই !

নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগে পার্থ চট্টোপাধ্যায়-সহ গ্রেফতার হন ৯ জন। আর পুজো মিটতেই গ্রেফতার হলেন মানিক ভট্টাচার্য। এরপর কে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget