এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED’র স্ক্যানারে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল

যাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু মানিক ভট্টাচার্য নয়, শাসকদলের অন্য নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাপস বা তাঁর ভাই বিভাসের।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ED’র স্ক্যানারে মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। বৃহস্পতিবার তাঁকে তলব করেছে ED। এই তাপসের ভাই বিভাস মণ্ডলের সঙ্গে পাঁশকুড়া ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায়ের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। যাকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শুধু মানিক ভট্টাচার্য নয়, শাসকদলের অন্য নেতাদের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল তাপস বা তাঁর ভাই বিভাসের। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিভাস জানিয়েছেন, ৮ বছর আগের একটি কলেজ ট্যুরের ছবি সামনে এনে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। সুজিতের দাবি, পুরনো ছবিকে সামনে এনে বিজেপি নোংরা রাজনীতি করছে। 

সুপ্রিম কোর্টের নির্দেশ: টেট দুর্নীতি (TET Scam) নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই (CBI)। তবে মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই । ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে সিবিআইকে, নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ২৬৯ জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের (High Court)নির্দেশে স্থগিতাদেশ। পর্ষদ সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যর অপসারণ নিয়ে হাইকোর্টের নির্দেশেও স্থগিতাদেশ। স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। তবে মানিক ভট্টাচার্যকে পুনর্বহালের কোনও নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট।পাশাপাশি মানিক ভট্টাচার্যকে ইডি-র গ্রেফতারি মামলার শুনানি হল সুপ্রিম কোর্টে। এ নিয়ে নিজেদের রায় স্থগিত রেখেছে সুপ্রিম কোর্ট।

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর আমলেই নিয়োগ দুর্নীতির (Recruitment scam) একাধিক অভিযোগ উঠেছে। তদন্তে নেমেছে দুই কেন্দ্রীয় সংস্থা। যদিও এরপরও মুখে কুলুপ ইডি হেফাজতে থাকা তৃণমূল বিধায়কের।ইডি আদালতে জানিয়েছিল, তদন্তে সহযোগিতা করছেন না মানিক। তাঁকে যে প্রশ্ন করা হচ্ছে সেগুলিরও সদর্থক উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তদন্তকারীরা। এদিন সংবাদমাধ্যমের প্রশ্নেরও উত্তর দেননি তিনি। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসার পথে প্রধানত দুটি প্রশ্ন করা হয়েছিল তাঁকে।

ইডি-র স্ক্যানারে মানিক ভট্টাচার্যর আত্মীয়দের অ্যাকাউন্ট: নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডি-র স্ক্যানারে মানিক ভট্টাচার্যর আত্মীয়দের অ্যাকাউন্ট। এই সমস্ত অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্স জানাই এখন মানিককে জেরার মূল লক্ষ্য। ইডি সূত্রে খবর, আত্মীয়দের সঙ্গে মানিকের বেশ কয়েকটি জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে। প্রথমে মানিক এই সমস্ত অ্যাকাউন্টের কথা অস্বীকার করেন। ইডি-র তদন্তকারীরা প্রামাণ্য নথি দেখানোর পর জয়েন্ট অ্যাকাউন্টের কথা স্বীকার করেন মানিক। ইডি সূত্রে খবর, জয়েন্ট অ্যাকাউন্টে ৮ কোটি টাকার উত্‍স সম্পর্কে জানতে চাওয়া হলে, মানিক জানেন না বলে দাবি করেন। 

প্রাথমিকে দুশো উনসত্তর জন প্রার্থীর নিয়োগ বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি আদালত জানিয়েছে, আগামী শুনানি না হওয়া পর্যন্ত মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না CBI।

মানিক ভট্টাচার্যের আত্মীয়দের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি নিয়োগ দুর্নীতির? সূত্রের দাবি, তদন্তে ইডি তা খতিয়ে দেখছে। ED সূত্রে দাবি, জেরায় মানিক ভট্টাচার্য বলেন, এই টাকা কোথা থেকে এল তা, তিনি জানেন না।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget