এক্সপ্লোর

Manjusha Neogi Death: জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হল মঞ্জুষার স্বামীকে

Manjusha Neogi Death Update: অভিনেত্রীর মায়ের দাবি, বিদিশার মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন মঞ্জুষা। বারবার তিনি নাকি বিদিশা যেখানে গেছে সেখানে চলে যাওয়ার কথাও বলতেন।

কলকাতা: আজ সকালে পাটুলিতে (Patuli) বাড়ি থেকে উদ্ধার মডেল অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogi) মৃতদেহ। বিদিশার মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ছিলেন মঞ্জুষা, দাবি করছেন পরিবারের লোকজন। মঞ্জুষার মৃত্যু-তদন্তে এবার উঠে এল নতুন তথ্য। 

মঞ্জুষার মৃত্যু-তদন্তে নয়া তথ্য

পাটুলি থানার তদন্তকারী আধিকারিকেরা মঞ্জুষা নিয়োগীর স্বামী, বেহালার বাসিন্দা রামনাথ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন। বেহালা থানা এলাকা থেকে তাঁকে পাটুলি থানায় নিয়ে আসা হয়। পরিবারের দাবি, গতকাল রাতে মঞ্জুষার স্বামী তাঁর সঙ্গে বাড়িতে দেখা করতে আসেন। তারপরে তাদের মধ্যে ঝগড়া হয় বলেও খবর। এরপর রামনাথ বেরিয়ে যান। আজ সকালে মঞ্জুষার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

অভিনেত্রীর মায়ের দাবি, বিদিশার মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিলেন মঞ্জুষা। বারবার তিনি নাকি বিদিশা যেখানে গেছে সেখানে চলে যাওয়ার কথাও বলতেন। সেখানেই নাকি 'শান্তি' রয়েছে। অর্থাৎ আত্মহত্যার পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। 

এই গোটা ঘটনায় মঞ্জুষার স্বামীকে জিজ্ঞাসাবাদের অন্যতম কারণ, জানা যাচ্ছে এই অভিনয় জগত থেকে সরে আসার জন্য প্রায়ই নাকি তিনি চাপ দিতেন স্ত্রীকে। এবং এই কারণে তাঁদের মধ্যে মাঝে মধ্যেই বচসা হত। গত রবিবার মঞ্জুষা পাটুলিতে তাঁর বাপের বাড়িতে আসে। এরপর গতকাল তাঁর স্বামী তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে এলেও রাজি হননি মঞ্জুষা। তাতেই কথা কাটাকাটি। তবে গোটা ব্যাপারটাই তদন্ত সাপেক্ষ। দেহ গেছে ময়না তদন্তে। রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ বোঝা যাবে।

ফের অভিনেত্রীর 'রহস্যমৃত্যু', শোকস্তব্ধ পরিবার

আজ সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। সদ্য প্রয়াত বিদিশা দে মজুমদারের বন্ধু ছিলেন তিনি। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে বান্ধবীর মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ভুগছিলেন মঞ্জুষা। তাহলে কি সেই অবসাদ থেকেই আত্মঘাতী হলেন?

আরও পড়ুন: Actress Death: পল্লবী-বিদিশা-মঞ্জুষা, ১২ দিনের ব্যবধানে গ্ল্যামার জগতে তিন মৃত্যু, উঠছে নানা প্রশ্ন

বিবাহিত মঞ্জুষা চার পাঁচ দিন আগেই বাপের বাড়িতে আসেন। মৃত অভিনেত্রীর মায়ের কথায়, 'বিদিশা ওর বান্ধবী ছিল। একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। কাল সারাদিন বিদিশার কথাই বলছিল। বারবার বলছিল যে আমিও বিদিশার মতো করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Parambrata Case : পরমব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলবে, নির্দেশ আদালতের
পরমব্রতর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত চলবে, নির্দেশ আদালতের
Rocket Blast: আচমকা বিস্ফোরণে চুরমার রকেট! পরীক্ষার মাঝপথেই ফেটে গিয়ে আকাশে আগুনের গোলা
আচমকা বিস্ফোরণে চুরমার রকেট! পরীক্ষার মাঝপথেই ফেটে গিয়ে আকাশে আগুনের গোলা
News Live Update : দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের TET পাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের TET পাশ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
CID Chandranath Sinha House : বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক, বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে CID
বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই বিতর্ক, বিধায়ক চন্দ্রনাথ সিনহার বাড়িতে CID

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget