এক্সপ্লোর

Nadia News:ওই দেশটা থাকলে আরও অনেক বাচ্চার বাবাকে কেড়ে নেবে: শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রী

Nadia News: দেশকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে, জঙ্গিদের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন নদিয়ার হতদরিদ্র পরিবারের ছেলে।

সন্দীপ সরকার, নদিয়া: পহেলগাঁওর হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে শহিদ হয়েছেন নদিয়ার বাসিন্দা, সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলি শেখ। জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানো হয় চিরঘুমে চলে যাওয়া বীরকে। 

দেশকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়িয়ে, জঙ্গিদের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন নদিয়ার হতদরিদ্র পরিবারের ছেলে। মা-বাবা সহ পরিবারের সদস্যরা থাকেন নদিয়ার তেহট্টের বাড়িতে। কর্মসূত্রে এক সময় আগ্রায় ছিলেন ঝন্টু আলি শেখ। তাঁর স্ত্রী দুই সন্তানকে নিয়ে সেখানেই থাকেন। এদিন সকালে নদিয়া পৌঁছেছেন ঝন্টু আলি শেখের স্ত্রী শাহনাজ পারভিন। স্বামীর হাত ধরে দাম্পত্য জীবনের চৌকাঠে পা রাখা স্ত্রী ভাবতেই পারছেন না, বৃহস্পতিবার সকালে যে জীবনসঙ্গীর সঙ্গে মেসেজে কথা বললেন, সন্ধেয় সেই তিনিই হয়ে গেলেন অতীত। স্বামীর কফিনবন্দি দেহ ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে কখনও বিলাপ করছেন। আবার কখনও জ্ঞান হারিয়ে ফেলছেন। শাহনাজ বলছেন, "আমি ওদের শাস্তি চাইছি। আমার ছোট ছোট বাচ্চার বাবাকে কেড়ে নিয়েছে। আমি ওই দেশের বিরুদ্ধে... আমি চাই ওই দেশটাই (পাকিস্তান) পুরো ধ্বংস হয়ে যাক। ওই দেশটা থাকলে আরও অনেক বাচ্চার বাবাকে কেড়ে নেবে। আমি চাই শাস্তি হোক ওদের। আমি আমার স্বামীকে হারিয়েছে। আমি আর কী বলব। আমাদের একটাই উদ্দেশ্য...শাস্তি চাই। আমাকে বলত বেশি খবর দেখো না। ও একদিন আগে (ফোনে) কথা বলেছিল যে আমি দুদিন ফোন করব না। টেনশন করবে না, আমি মেসেজ করব। বলেছিল আমি ভাল আছি, ঠিক আছি। সাড়ে ৯টায় খবর আসে কাঁধে গুলি লেগেছে। ট্রিটমেন্ট করলে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। কেউ আমাকে বলেনি। আমি মোবাইল দেখে বের করেছি। কেউ আমাকে বলেনি। আমাকে লুকিয়েছে।''

শুক্রবার, জম্মুর মিলিটারি হাসপাতালে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কুর্নিশ জানানো হল চিরঘুমে চলে যাওয়া বীর জওয়ানকে। গান স্যালুটে জানানো হয় শ্রদ্ধা। জঙ্গল-যুদ্ধে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ছিলেন ভারতীয় সেনার 6 PARA SF-এর হাবিলদার ঝনটু আলি শেখ। সাধারণত চরম পরিস্থিতিতেই আসরে নামে এই বিশেষ বাহিনী। দুর্গম ও প্রতিকূল পরিস্থিতিতে শত্রু নিকেশে পারদর্শী ভারতীয় সেনার PARA SF। ২০১৬-তে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও দায়িত্বপালন করেছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এই স্পেশাল কমান্ডো ফোর্স। শহিদ ঝন্টু শেখকে শ্রদ্ধা জানিয়ে, ভারতীয় সেনার 'হোয়াইট নাইট কর্পস' বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গি দমন অভিযানে আত্মবলিদান দেওয়া সাহসী হৃদয়ের অধিকারী ঝন্টু আলি শেখকে স্যালুট। তাঁর দুর্দমনীয় সাহসিকতার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget