এক্সপ্লোর

Kolkata : চকচকে দেখাতে মুসুরির ডালে ট্যালকম পাউডার, শরীরের পক্ষে ভয়ঙ্কর, গুদামে হানা ইবির

এর আগে শহরে মুগের ডালের সঙ্গে ট্যাল্ক পাউডার মেশানোর গুদামের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। কয়েক বছর আগেই, সামনে এসেছে ডালে ক্ষতিকারক রঙ মেশানোর ঘটনা।

আবীর দত্ত, কলকাতা :  হু হু করে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। এরই মাঝে এবার ডালেও ভেজালের খবর। মুসুরির ডালে ট্যালকম পাউডার মেশানো হত এ শহরেরই এক ডালের গুদামে। আজ তাদের হাতেনাতে পাকড়াও করল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ । কথায় বলে, মাছে-ভাতে বাঙালি! কিন্তু মূল্যবৃদ্ধির এই সময়ে প্রতিদিনে পাতে আমিষ খাওয়া তো কষ্টকল্পনা অনেকেরই। এবার নিদেনপক্ষে ডাল-ভাতের সুখেও সিঁধ কাটল ভেজাল আতঙ্ক। 

ডাল আর নিশ্চিন্তে খাওয়ার উপায় রইল না!খাস কলকাতার বুকে হদিশ মিলল ভেজাল ডালের গুদামের। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি-র তল্লাশি অভিযানে ভেজালের কারবারের পর্দা ফাঁস হল।  বৃহস্পতিবার দুপুরে  উল্টোডাঙার এই ডালের গুদামে হানা দেন ইবির অফিসাররা। আটক করা প্রচুর মুসুরির ডালের বস্তা ও ট্যাল্ক পাউডার।  

এর আগে শহরে মুগের ডালের সঙ্গে ট্যাল্কম পাউডার মেশানোর গুদামের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। কয়েক বছর আগেই, সামনে এসেছে ডালে ক্ষতিকারক রঙ মেশানোর ঘটনা। ঔজ্জ্বল্য বাড়াতে যেখানে মোম দিয়ে করা হচ্ছিল ডাল পালিশ।এবার মুসুরির ডালে পাউডার মেশানোর অভিযোগ উঠল। 

অভিযোগ, ক্রেতাদের চোখে আকর্ষণীয় করার জন্য এই গুদামে মুসুরির ডালের সঙ্গে মেশানো হত ট্যালকম পাউডার। যাতে ডালের দানা আরও বেশি চকচক করে।  পুলিশ সূত্রে দাবি, গুদাম থেকে উদ্ধার হয়েছে বস্তা বস্তা মুসুরির ডাল ও প্রচুর পরিমাণে ট্যাল্ক পাউডার।  এতে হতে পারে ভয়ঙ্কর রোগও। গুদাম মালিকের দাবি, তিনি কিছুই জানতেন না ! কিন্তু কর্মীদের কেউ কেউ মানছেন অভিযোগ। 

ট্যাল্কম পাউডার মেশানো ডাল খেলে ক্ষতি কি ? চিকিত্‍সকদের একাংশের দাবি, পাউডার মেশানো ডাল খেলে ক্ষতি হওয়ার আশঙ্কা আমাদের শরীরের। 

গত জুলাই মাসে, পোস্তায় ধরা পড়ে ভেজাল পোস্তর কারবার। সাদা পোশাকে অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই পোস্তার মহর্ষি দেবেন্দ্র রোডে বেআইনিভাবে পোস্ত তৈরির কারবার চলছিল। পোস্তর সঙ্গে মেশানো হচ্ছিল ভুট্টার দানা। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হাতেনাতে ধরে ফেলে ভেজাল কারবার। উদ্ধার হয় ভুট্টার দানা, গ্রাইন্ডার মেশিন ও অন্যান্য সরঞ্জাম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
News Live Updates: আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget