এক্সপ্লোর

Mayapur: অনুষ্ঠান - নাম সংকীর্তনে দোল উদযাপন শুরু মায়াপুরের ইস্কন মন্দিরে

Mayapur Dol Purnima 2022: শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ সন্ধেয় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বিকেলে অভিষেকের মাধ্যমে আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হবে। 

প্রদ্যোৎ সরকার, নদিয়া: আজ বসন্তোৎসব। সকলে আজ রঙের উৎসবে মাতোয়ারা। কৃষ্ণপ্রেমে নিমজ্জিত হয়ে দোলযাত্রা পালন শুরু হয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরে (Mayapur Iskcon)।

সকাল থেকেই ইসকনের মন্দিরে ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। যদিও করোনা আবহে ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এবার বিদেশি ভক্তের সংখ্যা বেশ কম। শুক্রবার ভোরে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়াপুরে দোলযাত্রার সূচনা হয়। যদিও এখানে দোল পালন খানিক অন্যভাবে হয়। মায়াপুরে দোলে রঙ খেলা হয় না। এখানে সারাদিন ধরে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। চলছে নাম সংকীর্তন।

শ্রীচৈতন্যদেবের ৫৩৬ তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ সন্ধেয় বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বিকেলে অভিষেকের মাধ্যমে আবির্ভাব উৎসবের পরিসমাপ্তি হবে। 

আরও পড়ুন: Hooghly: শ্রীরামপুরে দে বাড়িতে শুরু ২১৭ বছরের পুরনো দোল দুর্গোৎসব

অন্যদিকে দোল পূর্ণিমায় আবিরে রেঙে উঠেছে শান্তিনিকেতন (Shantiniketan)। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে (Visva Bharati University) পড়ুয়াদের উদ্যোগে পালিত হচ্ছে বসন্তোৎসব। শুক্রবার, দোল উপলক্ষে, উপাসনা গৃহ থেকে আশ্রম চত্বর পর্যন্ত আয়োজিত হয় প্রভাতফেরির। রঙের উৎসবে মাতোয়ারা সবাই। দোল উপলক্ষে শান্তিনিকেতনে (Shantiniketan) পর্যটকদের ভিড় জমেছে। আশ্রম চত্বরে বাইরেও চলছে রং খেলা।

জেলায় জেলায় ধরা পড়ছে দোল উৎসব পালনের ছবি। অন্যদিকে হুগলির শ্রীরামপুরে (Serampore) এই সময় পালিত হয় দোল-দুর্গোৎসব। ২১৭ বছর আগে শ্রীরামপুরের দে বাড়িতে দোলের দিন দুর্গাপুজোর সূচনা হয়। পরে পারিবারিক পুজো বারোয়ারির রূপ নেয়। বর্তমানে পুজোর উদ্যোক্তা শ্রীরামপুর পঞ্চাননতলা টাউন ক্লাব।

এছাড়া চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়।

দোল উৎসব (Dol Purnima 2022) উপলক্ষে মেট্রোর সময়সূচিতে (Kolkata Metro Schedule) পরিবর্তন করা হল। আজ অর্থাৎ শুক্রবার, দুপুর আড়াইটে থেকে শুরু হবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া গামী মেট্রোর (Metro) চলাচল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget