এক্সপ্লোর

Firhad Hakim: জল জমা নিয়ে এবার মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত

TMC: প্রশ্ন তুললেন মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও। আগামীকালই পদত্যাগ করব, প্রতিক্রিয়া তারকের। 

কলকাতা: জল জমা নিয়ে এবার মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। ফিরহাদ হাকিমের (Firhad Hakim) সঙ্গে তারক সিংহর সংঘাত তুঙ্গে। 'সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে'। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ খোদ মেয়রের। প্রশ্ন তুললেন মেয়র পারিষদ তারক সিংহের ভূমিকা নিয়েও। আগামীকালই পদত্যাগ করব, প্রতিক্রিয়া তারকের। 

সরকারি সিস্টেমই খারাপ, ফুটবলের মতো শুধু একে অপরকে পাস করে। শহরে জল জমা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ খোদ মেয়রের। প্রশ্ন তুললেন নিকাশি বিভাগের কাজ নিয়েও। জল জমা নিয়ে তুঙ্গে উঠল মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। আগামীকালই পদত্যাগ করব, মন্তব্য মেয়র পারিষদ তারক সিংহের।

শহরের নানা জায়গা জল জমা নিয়ে এবার তীব্র অসন্তোষ প্রকাশ করলেন খোদ মেয়র। দায়ী করলেন সরকারি সিস্টেমকে। শুক্রবার টক টু মেয়রে এক শহরবাসীর সঙ্গে ফোনে এই কথা বলার পর, ডিজি সিভিল পিকে দুয়া এবং কমিশনার বিনোদ কুমারের সঙ্গেও কথা বলেন ফিরহাদ হাকিম। 

শুধু তাই নয়, শহরে জমা জল নিয়ে মেয়র পারিষদ নিকাশি তারক সিংহের নাম করে নিকাশি বিভাগের কাজ নিয়েও প্রশ্ন তোলেন মেয়র। কলকাতা পুরসভা  মেয়র ফিরহাদ হাকিমের কথায়, রিপোর্ট তো, নো ওয়াটার লগিং, নো ওয়াটার লগিং। তারক সিং-এর হোয়াটসঅ্যাপ আসছে তো আসছে। কিন্তু গিয়ে তো আমি নিজে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। 

সব মিলিয়ে শহরে জল জমাকে কেন্দ্র করে তুঙ্গে উঠল মেয়রের সঙ্গে মেয়র পারিষদের সংঘাত। শনিবারই পদত্যাগ করবেন বলে মন্তব্য করেন মেয়র পারিষদ। মেয়র পারিষদ তারক সিংহ বলছেন,'আমার মনে হয় না, এখানে আমার কোনও ভুল-ত্রুটি আছে। কোথাও কাজ করতে গেলে সে আমার মেয়র, তার অধিকার আছে বলার। আমি জিনিসটা হওয়ার জন্য খুব ব্যথিত। আমি মনে করি না, আমার এখানে কোনও দোষ আছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কালকে আমি রেজিগনেশন দিয়ে দেব। এবিপি আনন্দ - আপনি পদত্যাগ করতে চাইছেন? হ্যাঁ, কারণ মানুষের আত্মসম্মানের উপর কিছু হতে পারে না। দ্যাটস অল'।               

এবার সেভাবে টানা ভারী বৃষ্টি দেখেইনি কলকাতা। তারই মধ্যে জল জমছে শহরের নানা জায়গায়।  সেই জল নিয়ে মেয়র ও মেয়র পারিষদের দ্বন্দ্বের জল কতট গড়ায় এখন সেটাই দেখার।

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget