এক্সপ্লোর

Siliguri: শিলিগুড়ির মেয়র হয়েই মহানন্দা অ্যাকশন প্ল্যান কার্যকরী করতে উদ্যোগী গৌতম দেব

TMC leader Goutam Deb: মেয়র হয়েই মহানন্দা অ্যাকশন প্ল্যান কার্যকরী করতে উদ্যোগী হলেন গৌতম দেব। ইতিমধ্যেই কেএমডিএ-র সঙ্গে বৈঠক করেছেন শিলিগুড়ির মেয়র। হয়ে গিয়েছে সমীক্ষার কাজও।

বাচ্চু দাস, শিলিগুড়ি: ৯ বছর আগে বন্ধ হয়ে গেছে মহানন্দা অ্যাকশন প্ল্যানের (Mahananda Action Plan) কাজ। এবার তা ফের শুরু করতে উদ্যোগী হলেন শিলিগুড়ির (Sikiguri) নবনির্বাচিত মেয়র গৌতম দেব (Goutam Deb)।

শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipal Corporation) সূত্রে খবর, নদী সংস্কারের জন্য গত সপ্তাহে কেএমডিএ-র (KMDA) আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন গৌতম দেব। প্রকল্পের কাজ শুরু করতে হয়েছে সমীক্ষাও। প্রথম পর্যায়ে কাজের জন্য ৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এ বিষয়ে শিলিগুড়ির মেয়র জানিয়েছেন, ‘সার্ভের কাজ হয়ে গিয়েছে। কেএমডিএ-র সঙ্গে কলকাতায় গিয়ে বৈঠক করেছি। আগামী ২ মাসের মধ্যেই কাজ শুরু হবে। নদীতে দূষণ বেড়েছে। সেসব কথা মাথায় রেখেই কাজ করা হবে।’

আরও পড়ুন ২ সপ্তাহ বন্ধ থাকবে বাগডোগরা বিমানবন্দর

নদী সংস্কারের জন্য কয়েক বছর আগে মহানন্দা অ্যাকশন প্ল্যান প্রকল্প গ্রহণ করা হয়। দায়িত্ব দেওয়া হয় শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদকে। ড্রেজিংয়ের পাশাপাশি নদীর দু’পাড়ে সৌন্দর্যায়ন ও মহানন্দার শাখা নদীর জল পরিশ্রুত করার পরিকল্পনা করা হয়। কিন্তু, নানা কারণে প্রকল্পের কাজ শুরু না হওয়ায় ২০১৩ সালে ফিরে যায় কেন্দ্রের বরাদ্দ করা টাকা।

তৃণমূল পরিচালিত পুরসভা ফের সেই চালু করার উদ্যোগ নেওয়ায় খুশি শিলিগুড়িবাসী। স্থানীয় বাসিন্দা অভিষেক চৌধুরী বলেছেন, ‘নদী বাঁচাতে গেলে রাজনীতি দেখলে হবে না। ভোট ব্যাঙ্কের কথা ভাবলে হবে না। নদীতে দূষণ মারাত্মক বেড়ে গিয়েছে। মানুষকেও সচেতন হতে হবে।’

যদিও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শিলিগুড়ির বিজেপি (BJP) বিধায়ক শঙ্কর ঘোষ (Sankar Ghosh) বলেছেন, ‘বারবার এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। দুর্নীতির জন্যেই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটির থেকে বরাত কেএমডিএ-কে দেওয়া হচ্ছে। আগেরবারও দুর্নীতির জন্যেই কেন্দ্রের টাকা খরচ হয়নি।’

গত কয়েক বছরে মহানন্দার জল দূষণ মারাত্মক হারে বেড়েছে বলে অভিযোগ। এবার সেই সমস্যা মিটবে বলে আশা শিলিগুড়ি পুর কর্তৃপক্ষের। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget