এক্সপ্লোর

Medinipur News : 'প্রস্রাব না হওয়ায় খুঁচিয়েছিলাম' মূত্রথলি থেকে অপারেশন করে সেফটিপিন বের করলেন চিকিৎসকরা

Medinipur News : এক্সরে রিপোর্ট দেখে চমকে যান চিকিৎসকরা। অপারেশন ছাড়া কোনও গতি ছিল না। কিন্তু সে অপারেশনও কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ। 

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর : ভয়ঙ্কর কাণ্ড। এমন ভয়াবহ ঘটনা যে কেউ ঘটাতেও পারেন , তা কল্পনারও অতীত। মুত্রথলিতে আস্ত একটা সেফটিপিন ঢুকিয়ে ফেলেছিলেন এক ব্যক্তি। তারপরই অসহ্য যন্ত্রণা শুরু। তবুও তিনি চিকিৎসকদের জানাননি তাঁর কীর্তির কথা। অবশেষে এক্সরে রিপোর্ট দেখে চমকে যান চিকিৎসকরা। অপারেশন ছাড়া কোনও গতি ছিল না। কিন্তু সে অপারেশনও কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ। 

মূত্রথলিতে আটকে সেফটিপিন

পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার মনিদহ এলাকার বাসিন্দা রোগী।  বছর ৫৪ র আশেপাশে।  কিছুদিন ধরেই পুরুষাঙ্গে তীব্র ব্যথা অনুভব করছিলেন। সাহায্য চান স্থানীয় দেপাড়া হাসপাতালের চিকিৎসককের। চিকিৎসকরা তাঁকে   মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সেই মতো দিন কয়েক আগে যান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষা করাতে দেন। কিন্তু  এক্সরে  রিপোর্ট দেখেই চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের। দেখা যায় পুরুষাঙ্গের মধ্যে মূত্রথলিতে আটকে রয়েছে গোটা একটা সেফটিপিন! স্বভাবতই সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্রাব না হওয়ায় সেফটিপিন দিয়ে খোঁচা                       

মেদিনীপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে গত বুধবার হয় ওপেন সার্জারি। আপাতত রোগী সুস্থ বলেই জানা যায়। সূত্রের খবর, ওই রোগী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ঠিকমতো প্রস্রাব না হওয়ায় সেফটিপিন দিয়ে খোঁচাতে গিয়েছিলেন মূত্রনালী।  তখনই ভেতরে ঢুকে যায় সেফটিপিন।  যদিও ঘটনা সত্য কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন চিকিৎসকদের একাংশ। 

চিকিৎসকের যা জানালেন           

চিকিৎসক সুদীপ্ত চট্টোপাধ্যায় জানান,  "সেফটিপিন বার করতে ওপেন সার্জারি করতে হয়েছে, আমরা সফলও হয়েছি। এখন পেশেন্ট ভালো আছেন। সোমবার ছেড়ে দেওয়া হবে। সাধারণত এরকম হয় না। ওই পজিশান অবধি চলে যাওয়াটা ব্যতিক্রমী ঘটনা। কিভাবে গেল সেটা বলা মুশকিল, অনেক সময় গোপনীয়তার জন্য পেশেন্ট সত্য কথা বলেও না। যাই হোক পেশেন্ট সুস্থ আছে, এটাই বড় কথা।"

তবে কারণ যাই হোক না কেন, পরিণতি হতে পারত ভয়ঙ্কর, মনে করছেন চিকিৎসকরা। তবে ঝুঁকিপূর্ণ অপারেশন সফল হয়েছে, আনন্দিত হাসপাতাল।                                     

আরও পড়ুন:

 কুম্ভস্নানে যেতে পারছেন না? 'ডিজিট্যাল স্নানে' এবার 'হাতেনাতে পুণ্য', ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget