এক্সপ্লোর

Micro Containment Zone: করোনা সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনা, হুগলিতে ফিরল মাইক্রো কনটেইনমেন্ট জোন

Micro Containment Zone: করোনা (Corona) গ্রাসে গোটা রাজ্য। কলকাতার পিছু নিয়ে, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ চার অঙ্ক পেরিয়ে গেছে। এক সপ্তাহে শুধু বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ২০০ জন।

সমীরণ পাল, রঞ্জিত সাউ, সোমনাথ দাস: বেলাগাম করোনা (Covid19)। সংক্রমণ রুখতে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), হুগলিতে (Hooghly) ফিরল মাইক্রো কনটেইনমেন্ট জোন (Micro Containment Zone)। ব্যারাকপুরে বেশ কয়েকটি এলাকা মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ৪১টি মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা হয়েছে বিধাননগর পুর এলাকায়। হুগলি জেলার ৩৪টি জায়গায় হয়েছে মাইক্রো কনটেনমেন্ট জোন।

করোনা গ্রাসে গোটা রাজ্য। কলকাতার পিছু নিয়ে, উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ চার অঙ্ক পেরিয়ে গেছে। এক সপ্তাহে শুধু বিধাননগর পুর এলাকায় করোনা আক্রান্ত হয়েছেন অন্তত ২০০ জন। ব্যারাকপুরে গত তিনদিনে সংক্রমিতের সংখ্যা ৩০। পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায়, ফের উত্তর ২৪ পরগনার একাংশে ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন। বিধাননগরের ৪১টি ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছে। অন্যদিকে, ব্যারাকপুরের ১৭টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করেছে প্রশাসন। বিধাননগরের যে সমস্ত এলাকা মাইক্রো কনটাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা হয়েছে, সেখানে পুলিশের তরফে করা হচ্ছে সচেতনতামূলক প্রচার।

ব্যারাকপুর পুরসভা সূত্রে খবর, ১৭টি বাড়িতে ৩০ জন সংক্রমিত হয়েছেন। সংশ্লিষ্ট এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করে, বাড়ি বাড়ি পোস্টার সাঁটানো হয়েছে। পুরসভার প্রশাসক উত্তম দাস বলেন, “যে এলাকাগুলো কনটেনমেন্টে সেই সব এলাকা স্যানিটাইজ করছি। পুরসভাই সব ব্যবস্থা করছে। ওই বাড়িতে যাতে কেউ না ঢোকে বা বেরোয় তার জন্য পোস্টার দিচ্ছি ওই সব বাড়িতে।’’

গত তিনদিনে দ্বিগুণের বেশি সংক্রমণ বেড়েছে হুগলি জেলায়। শহরের পাশাপাশি, হুগলি জেলার গ্রামীণ এলাকায় হু হু করে বাড়ছে সংক্রমণ। রাশ টানতে, হুগলি জেলার ১৪টা গ্রাম পঞ্চায়েত এলাকা এবং ৬টি পুরসভার ২০টি ওয়ার্ড মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বাঁকুড়া পুর এলাকায় লাফিয়ে বাড়ছে সংক্রণ। ১১ নম্বর ওয়ার্ডে ২টি এলাকাকে মাইক্রো কনটেনমেন্ট জোন চিহ্নিত করেছে প্রশাসন।

আরও পড়ুন: Kolkata COVID Update: কলকাতা পুলিশেও করোনার ধাক্কা, আইপিএস অফিসার-সহ সংক্রমিত ১২১

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget