এক্সপ্লোর

Train Accident: একের পর এক ট্রেন দুর্ঘটনা, ফের লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল

পৌনে ৯টা নাগাদ হঠাৎ বেলাইন লোকাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক। কীভাবে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল? এখনও ধোঁয়াশা।

খড়গপুর: খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল। খড়গপুর স্টেশন ঢোকার মুখে মেদিনীপুর-হাওড়া লোকাল বেলাইন। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল একটি বগি। পৌনে ৯টা নাগাদ হঠাৎ বেলাইন লোকাল, যাত্রীদের মধ্যে আতঙ্ক। কীভাবে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল? এখনও ধোঁয়াশা।

করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Tragedy) বিপর্যয়ের আতঙ্ক এখনও কাটেনি। ইতিমধ্যেই একের পর এক ট্রেন দুর্ঘটানর খবর এসেছে। আজই আতঙ্ক বাড়িয়ে দক্ষিণ-পূর্ব রেলপথে ফের একবার ঘটন দুর্ঘটনা ঘটেছে। পুরী-দুর্গ এক্সপ্রেসের (Durg-Puri Express) এসি কোচে আগুন দেখা যায়। ব্রেক প্য়াডের সংঘর্ষের জেরেই আগুন বলে জানায় ইস্ট কোস্ট রেলওয়ে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০ টা ৭ মিনিটে ওড়িশার নুয়াপাড়ায় খারিয়ার রোড স্টেশনের কাছে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নিচে আচমকাই আগুন দেখা যায়। ধোঁয়ায় ভরে যায় বি-থ্রি কোচ। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনের চেন টানার পর ব্রেক ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্য়াডের সংঘর্ষেই আগুন ছড়ায়। তবে কোচের মধ্যে আগুন ছড়ায়নি। আর স্বস্তির খবর এই যে, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। ট্রেনে আগুন লাগার জেরে তৎক্ষণাৎ তা প্রথমে থামিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ শুরু হয় যার পরে।য আগুন নিয়ন্ত্রণে আনার পরে  ফের একব্র বিস্তারিত পর্যবেক্ষণের শেষে রাত ১১ টা নাগাদ গন্তব্যের পথ ধরে পুরী-দুর্গ এক্সপ্রেস। মাঝে ফের একবার ট্রেনে আগুন ও তার জেরে ঘণ্টাখানেকের আতঙ্কের আবহ অবশ্য রয়েগিয়েছে ট্রেনযাত্রীদের মধ্যে।

অন্যদিকে গতকাল সরাইঘাট এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটে। পূর্ব বর্ধমানের বনপাশ স্টেশনে ঢোকার মুখে ভেঙে যায় প্যান্টোগ্রাফ। সন্ধে ৬ থেকে রেল গেট আটকে দাঁড়িয়ে যায় হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। রেল যাত্রীদের পাশাপাশি দুর্ভোগে পড়েন সড়ক পথের যাত্রীদেরও। প্যান্টোগ্রাফ ভাঙার ঘটনা এই প্রথম নয়। চলতি মাসেই আরও একবার এই দুর্ঘটনা ঘটেছিল। 

আতঙ্কের রেল সফর যেন কাটছেই না। বারবার ভেঙে পড়ছে প্যান্টোগ্রাফ। এর আগে আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি ঘটেছিল। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে রইল আপ কোল ফিল্ড এক্সপ্রেস (Coal Field Express ) । চূড়ান্ত দুর্ভোগের শিকার হন রেলযাত্রীরা।

বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার দাগ এখনও দগদগে। এরই মধ্যে ফের রেলযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। ফের সপ্তাহের কাজের দিনে ব্যাহত হল রেল পরিষেবা। প্যান্টোগ্রাফ ছিঁড়ে অফিস টাইমে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ রইল ট্রেন চলাচল। আটকে রইলেন যাত্রীরা। 

রেল সূত্রে খবর, এর আগেরবার এদিন আপ কোল ফিল্ড এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সালকিয়া-বামুনগাছি ব্রিজের কাছে দাঁড়িয়ে পড়ে আপ ট্রেন। শুরু হয় মেরামতির কাজ। ঘটনায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, 'ঘটনায় কেউ আহত হননি, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে'। 

 

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget