এক্সপ্লোর

Mithun Chakraborty: বিজেপি'র জন্য অক্সিজেনের খোঁজ, ফের মাঠে নামছেন মহাগুরু মিঠুন

Mithun Chakraborty in Kolkata: ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি।

দীপক ঘোষ, কলকাতা: লোকসভা ভোটের (Loksabha Election) আগে ফের বঙ্গ রাজনীতিতে সক্রিয় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। পৌঁছলেন কলকাতায় (Kolkatay)। শরীর সুস্থ থাকলে যাবেন রাজ্য বিজেপি (BJP) দফতরে, এমনটাই খবর। একথা জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Maumdar)। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। বিভিন্ন জায়গায় বিজেপির হয়ে প্রচারও করেন তিনি।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের সময় যে তুঙ্গ মাত্রায় পৌঁছেছিল বঙ্গ বিজেপির উন্মাদনা এখন ঠিক তার উল্টো স্রোত বইছে গেরুয়া শিবিরে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। কোনও কর্মসূচি ঘিরেই তেমন উৎসাহের স্রোত দেখা যাচ্ছে না কর্মীদের মধ্যে। এর কারণ নিয়ে অসংখ্য বিশ্লেষণ হয়েছে।   

গত পুরসভা নির্বাচনের সময় থেকেই প্রকটভাবে ধরা পড়ে সেই ছবি। পরিস্থিতি পাল্টানোর জন্য নানাবিধ উপায় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবার সেই পরিস্থিতি পাল্টাতে এগিয়ে এল পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার পরিস্থিতি নিয়ে আক্ষরিক অর্থেই উদ্বিগ্ন দিল্লির নেতারা। লোকসভা ভোটের আগে বঙ্গ গেরুয়া শিবিরকে চাঙ্গা করতে এবার তাই সহজ টোটকা হিসাবে আপাতত মরা গাঙে জোয়ার আনতে মিঠুন দাওয়াই প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

আরও পড়ুন, ভরা বাজারে ভেঙে পড়ল চাঙড়, পার্ক সার্কাস বাজারে গুরুতর জখম ক্রেতা

সোমবারই কলকাতায় এলেন মিঠুন চক্রবর্তী। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মিঠুন সম্ভবত পার্টি অফিসে আসবেন। তবে মিঠুন ঘনিষ্ঠরা জানিয়েছেন, মহাগুরু সোমবারই যেতে পারেন। কথা বলবেন সুকান্ত মজুমদার এবং দলের সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে। ওই বৈঠকে দলের অন্যান্য নেতারাও উপস্থিত থাকতে পারেন। কর্মীদের মনোবল চাঙ্গা করাই এখন দলের মূল লক্ষ্য। সেই কাজে মিঠুনকে কীভাবে ব্যবহার করা যায়, তারই নীলনকশা তৈরি করা হবে বলে দলীয় সূত্রে খবর। 

উল্লেখ্য, মিঠুনের জনপ্রিয়তা প্রশ্নাতীত। বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে তাঁর যোগদানে কর্মী মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেকথা মাথায় রেখেই মিঠুনকে ফের ময়দানে নামানোর চেষ্টা করবে রাজ্য নেতৃত্ব, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। যদিও দলের নেতৃত্বের ধারণা, মিঠুনের পার্টি অফিসে আসা, দলের হয়ে কথা বলা এগুলোও বিজেপি কর্মীদের উদ্বুদ্ধ করবে তাতে সন্দেহ নেই। একুশের নির্বাচনী প্রচারে বিজেপির তারকা প্রচারক মিঠুন অবশ্য ভোটের ফল প্রকাশের পরই উধাও হয়ে যান রাজনীতির বলয় থেকে। সেই মিঠুনকেই আবার মাঠে নামতে এখন তৎপর গেরুয়া বাহিনী।     

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget