এক্সপ্লোর

Mocha Update : গভীর নিম্নচাপ বদলাবে ঘূর্ণাবর্তে, বঙ্গে কি প্রভাব পড়বে মোকার ?

Weather Update : অন্যদিকে আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। উল্টে ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 

কলকাতা : ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস (Cyclone)। আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। কাল তা নিম্নচাপে পরিণত হবে। সোমবার আরও নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে (Deep Depression)। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে। এই ঘূর্ণিঝড় পরিচিত হবে ইয়েমেনের দেওয়া মোকা (Mocha) নামে। ঘূর্ণিঝড়ের প্রভাব বঙ্গে ঠিক কতটা পড়তে পারে ? সেই নিয়েই জারি ধন্দ।

আপাতত জানা যাচ্ছে, মোকা-র গতিমুখ থাকবে উত্তর দিকে। ভারতের মৌসম ভবন নজর রাখলেও ঘূর্ণিঝড়ের গতিপথ এখনই বলতে নারাজ। তাই তাদের তরফে কোনও বার্তা না মেলা পর্যন্ত নিশ্চিতভাবে বঙ্গে ঘূর্ণিঝড় মোকার প্রভাব কতটা হতে পারে, তা নিয়ে বলা কিছুটা মুশকিল। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে, এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ (Bangladesh) অথবা মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে। মোকা-র প্রভাবে আন্দামান ও নিকোবরে (Andaman And Nicovar Island) ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। 

কেমন থাকবে আবহাওয়া

অন্যদিকে আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। উল্টে ৩-৫ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। বুধবারের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে আবহাওয়া দফতরের (Metrological Department) পূর্বাভাস। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। উত্তরবঙ্গের (North Bengal) পাঁচ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 

সতকর্তা কোথায় ?

মোকার প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তার তীরবর্তী সমস্ত বিনোদনমূলক কার্যক্রম বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। ওই সময়ে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা এবং পর্যটকদের ভেসেল না চালানোর পরামর্শ আবহাওয়া দফতরের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আন্দামান দ্বীপপুঞ্জে। রবিবার ও সোমবার তুমুল বৃষ্টি হতে পারে এই দুই দ্বীপপুঞ্জ এলাকায়। বৃষ্টির সঙ্গে তুমুল হাওয়া বইবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

আরও পড়ুন- আন্দোলনের শততম দিন, মমতা-অভিষেকের বাড়ির সামনে দিয়ে মিছিল DA আন্দোলনকারীদের

দমকা ঝোড়ো হাওয়া ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ থাকবে রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সেই ঝড়ো হাওয়ার গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
ঘোলায় পানশালার বাইরে দুই গোষ্ঠীর মারপিট, ভাইকে বাঁচাতে গিয়ে খুন হয়ে গেলেন দাদা
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Rachana Banerjee : গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
গ্রেফতার ইন্দ্রনীল সেন, বিস্ফোরক সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, বললেন ...
Cyclone Updates: ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?
৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget