এক্সপ্লোর

Narendra Modi: কলকাতায় মোদি, শহরজুড়ে নিয়ন্ত্রিত যান চলাচল; কোন পথে যাতায়াত করবেন?

পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। বেন্টিঙ্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি বা এজেসি বোস রোড থেকে এপিসি রোড হয়ে যাবে ভারী গাড়ি।

কলকাতা: একদিনের সফরে কলকাতায় প্রধানমন্ত্রী, স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। ভারী যান চলাচল বন্ধ থাকবে শহরের বেশিরভাগ বড় রাস্তাতেই। হাওড়া ব্রিজের পরিবর্তে দ্বিতীয় হুগলি ব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ যাত্রীদের। হাওড়া ব্রিজের পরিবর্তে ভারী যান চলাচল করবে দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়ে। কাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভারী যান চলাচলে নিয়ন্ত্রণ। স্ট্র্যান্ড রোডে হাওড়ার দিকে যাওয়ার রাস্তায় ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা থাকছে। পরিবর্তে জওহরলাল নেহরু রোড হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ যাবে ভারী গাড়িগুলি। বেন্টিঙ্ক স্ট্রিট থেকে রবীন্দ্র সরণি বা এজেসি বোস রোড থেকে এপিসি রোড হয়ে যাবে ভারী গাড়ি। সাধারণ যাত্রীদেরও বিকল্প পথ ব্যবহারের পরামর্শ পুলিশের।

আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন চত্বর। বন্ধ ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের যাত্রাপথ। 

নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে দৌড়। তার আগে শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার ঘোরাটোপে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। টহল দিচ্ছে SPG। 

চলছে স্নিফার ডগ দিয়ে তল্লাশি। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে। ওই প্ল্যাটফর্মগুলি থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। 
শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। 

সফরসূচি অনুযায়ী...

  • শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। 
  • সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। 
  • রেল সূত্রে খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। 
  • আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে সেজে উঠছে রাস্তার রাস্তার দু'পাশ। 
  • শুক্রবার সকাল ১১টা ১০-এ গার্ডেনরিচে আইএনএস সুভাষ-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা মোদির।
  • সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 

এদিন সকালে হাওড়া স্টেশনে প্রস্তুতি খতিয়ে দেখতে যান, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,  বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য সহ বিজেপির নেতা-নেত্রীরা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউজলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে।

রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেন। যে উলুবেড়িয়া লোকাল সকাল ৯.১৮-য় হাওড়া পৌঁছয়, সেটি যাত্রা শেষ করবে সাঁতরাগাছিতে। ৯.৩৭-এ হাওড়ায় পৌঁছয় যে পাঁশকুড়া লোকাল এবং ১০.৪৫-এ হাওড়ায় ঢোকে যে মেচেদা লোকাল- সেগুলিও আসবে সাঁতরাগাছি পর্যন্ত। ১০.৫৫ ও ১১.০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। শুক্রবাররে অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget