এক্সপ্লোর

South Calcutta Law College:'শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারের সম্মুখীন হলে প্রতিবাদ করো' পড়ুয়াদের পরামর্শ প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতির

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন এ শহরের বুকে সাউথ ক্যালকাটা ল' কলেজে। কিন্তু এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি নির্যাতিতা ছাত্রী।

কলকাতা: নিজের কলেজেই ধর্ষণের শিকার হয়েছেন আইনের ছাত্রী। যা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। আরজি কর কাণ্ডের বছর ঘোরার আগে এহেন ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সব মহলে। এই আবহে পড়ুয়াদের পরামর্শ দিলেন তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি। শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারের মুখোমুখি হলে গলা ছেড়ে প্রতিবাদ করার পরামর্শ দিলেন তিনি। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে শিক্ষিকার আফশোস, সরকারি স্কুলগুলিতে যা পাঠ্যবই দেওয়া হয়, তা বেশিরভাগ ক্ষেত্রেই পাঠযোগ্য নয়।

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন এ শহরের বুকে সাউথ ক্যালকাটা ল' কলেজে। কিন্তু এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি নির্যাতিতা ছাত্রী। যা ফের একবার উস্কে দিচ্ছে আরজি কর কাণ্ডের স্মৃতি। নিজেরই শিক্ষা প্রতিষ্ঠানে কেন ন্যূনতম নিরাপত্তাটুকু তিনি পেলেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে এরাজ্যেরই এক স্কুলের শিক্ষার পরামর্শ শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাচারের সম্মুখীন হলে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গলা ছেড়ে করতে হবে প্রতিবাদ। তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি বলেন, "আমার বাচ্চা, শুধু আমার স্কুলের বাচ্চার কথা বলছি না, যারা এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছো, তারা নিজের গলাটা ছাড়ো। ধর্ষিতা সম্পর্কে আমাদের যে সামাজিক ট্যাবু রয়েছে, সেটাকে ভেঙে বেরিয়ে এসো।''

মোনালিসা মাইতি এরাজ্যের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গেও ক্ষোভ উগরে দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তারাসুন্দরী বালিকা বিদ্যাভবনের প্রধান শিক্ষিকা বলেন, "এর মধ্যে পুড়ে মরছে মেধা। স্কুল-কলেজগুলোতে শিক্ষার নামে শিক্ষাব্যবস্থার শিরদাঁড়াটাই ভেঙে দেওয়া হয়েছে। স্কুলের ক্ষেত্রে যে বইগুলো আমাদের দেওয়া হয়, সেই বইগুলো পাঠযোগ্য নয়। স্কুল লাইব্রেরি বাদ দিলাম। পাড়ার লাইব্রেরি বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞানচর্চার কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি স্কুল যার উপর বেশিরভার নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত সন্তানের নির্ভর করে থাকে সেই স্কুলগুলি উঠে যাচ্ছে। পরিবর্তে বাড়ছে মদের দোকান। তাহলে বাচ্চারা কোথা থেকে শিখবে? কার কাছ থেকে শিখবে? একটা সুনীতা উইলিয়ামস যখন মহাকাশে যান না, তখন আমরা যাঁরা পিছিয়ে রয়েছে তাঁদের সবার হয়ে তিনি ইতিহাস রচনা করেন। তেমনভাবে শিক্ষাকেন্দ্রে যখন এই ধরনের ঘটনা ঘটে তখন আমরা কিন্তু আধুনিকতা থেকে পিছিয়ে আসি শত শত আলোকবর্ষ দূরে। কিন্তু রাজনীতি যুক্ত ব্যক্তিরা এগুলো বুঝতে, অনুভব করতেই পারেন না। অন্যের ঘাড়ে দায় না ঠেলে, নিজের দায়িত্ব কবে পালন করবেন আপনারা? কেন বাচ্চারা উপযুক্ত কাজ পাবে না? কেন যৌবন ফুটপাতে বসে থাকবে? কেন তাঁরা আগামীকাল কী খাব ভাবছে? ১৬ বছরের ঊর্ধ্বে বাচ্চাদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়। কেন? না তারা শিখবে। কিন্তু নিয়ন্ত্রণ করা হয় কি?''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget