এক্সপ্লোর

Monsoon : সাত দিন দেরিতে কেরলে বর্ষার প্রবেশ, বাংলায় কবে শুরু বর্ষণ?

কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার অফিসিয়ালি বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে। 

কোচি: ভারতের আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, ভারতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেরিতে হলেও প্রবেশ করল অবশেষে। স্বাভাবিকের চেয়ে এক সপ্তাহ পরে কেরলে ঢুকে পড়ল বহু প্রতীক্ষীত বর্ষা।  কেরলে প্রাকবর্ষার বৃষ্টি শুরু হয়েছিল আগেই। এবার অফিসিয়ালি বর্ষা শুরু হল ভারত ভূখণ্ডে। 

আবহবিদদের একাংশের মতে, ঘূর্ণিঝড় 'বিপর্যয়' (Cyclone 'Biparjoy') বর্ষার বৃষ্টিকে প্রভাবিত করবে। অপেক্ষাকৃত হালকা বৃষ্টি হবে শুরুতে।  বৃহস্পতিবার একটি বিবৃতিতে, আইএমডি জানায়, "দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু, বৃহস্পতিবার ৮ জুন কেরলে প্রবেশ করেছে।"

সাধারণত ১ জুন কেরলে প্রবেশ করে বর্ষা। মে মাসের মাঝামাঝি সময়ে, আইএমডি পূর্বাভাসে জানায়, ৪ জুনের মধ্যে কেরলে বর্ষা আসতে পারে। স্কাইমেটের তরফে ৭ জুন কেরলে বর্ষা শুরুর ভবিষ্যদ্বাণী করা হয়।  গত দেড়শ বছরে, কেরলে  বর্ষা শুরু হওয়ার তারিখে বড় হেরফের হয়েছে। ১৯১৮ সালের ১১ মে  বর্ষা প্রবেশ করেছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বিলম্বিত বর্ষা ছিল ১৯৭২ সালের ১৮  জুন ! 

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু গত বছর  ২৯ মে প্রবেশ করে ভারতের মূল ভূখণ্ডে। ২০২১ সালের ৩ জুন বর্ষা ঢোকে কেরলে।  ২০২০ সালের ১ জুন বর্ষা ঢোকে। ২০১৯ সালের 8 জুন এবং ২০১৮ সালের ২৯ মে দক্ষিণ-রাজ্যে পৌঁছয় বর্ষা। গবেষণা বলছে,   কেরলে বর্ষা শুরুতে দেরি হওয়ার অর্থ উত্তর-পশ্চিম ভারতে বর্ষা শুরুতে বিলম্ব বোঝায় না।  

বঙ্গে আবহাওয়ার জ্বালা জারি                       

দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ থেকে শনিবার পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে উঠবে এই জেলাগুলিতে। রবিবারেও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকবে।                          

উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এর কিছু অংশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি রয়েছে। শিলিগুড়ি, বাগডোগরাতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।              

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
পুজোর আগেই বিজেপিতে যোগ, বিদ্রোহী তৃণমূল সাংসদ, বড় আপডেট
Weather Updates: দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
দুর্যোগের ভ্রুকুটি! ৩ দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গে, বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা
CM Suvendu Adhikari: 'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'পুজো করতে হবে পঞ্জিকামতে, পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরলে হবে না', দুর্গাপুজো নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Kalyan Banerjee: 'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের
'ব্রিগেডে হোক, মাঝে দড়ি থাক, কে কাকে ভালোবেসে তৃণমূল করে দেখে নিই', ঋতব্রতকে চ্যালেঞ্জ কল্যাণের

ভিডিও

Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১
NCPI: NCPI-প্ল্যান 'ফাঁস'! সাংসদ জগদীশ বসুনিয়ার বিস্ফোরক দাবি ঘিরে রাজ্য-রাজনীতিতে শোরগোল!
NCPI: সাংসদ-পদ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির আগে তৃণমূলত্যাগী NCPI সাংসদের দাবি ঘিরে তোলপাড়
Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget