এক্সপ্লোর

Awas Yojana Controversy: আবাস-খোঁজে রাজ্যে আরও কেন্দ্রিয় দল, রাজ্যের ১০টি জেলায় চলবে অনুসন্ধান

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ! সেই অনিয়ম খুঁজতে, ফের রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার।

কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, কলকাতা: আবাস-খোঁজে (Awas Yojana Controversy) আরও দল আবাস দুর্নীতির অনুসন্ধানে দ্বিতীয় দফায় আরও ৫ কেন্দ্রীয় প্রতিনিধি দল আসছে বাংলায়। সেই ৫টি দল অনুসন্ধান চালাবে রাজ্যের ১০টি জেলায়। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত (Panchayet) সচিবকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। 

তাপমাত্রার পারদ নিম্নমুখী হলেও, পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাংলার উত্তাপ বাড়াচ্ছে প্রধানমন্ত্রী (PM) আবাস যোজনায় (Awas Yojana Corruption) দুর্নীতির অভিযোগ! সেই অনিয়ম খুঁজতে, ফের রাজ্যে প্রতিনিধি দল পাঠাচ্ছে মোদি সরকার। আবাস-দুর্নীতির অনুসন্ধানে এই নিয়ে দ্বিতীয় দফায় প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। গতবার কেন্দ্রীয় সরকার, ২টি প্রতিনিধি দল পাঠিয়েছিল।

বাড়ল প্রতিনিধি দলের সংখ্যা: এবার প্রতিনিধি দলের সংখ্যা বাড়িয়ে ৫ করা হয়েছে। রাজ্যের ১০ জেলায় আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে ওই ৫টি দল। ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক। চিঠিতে উল্লেখ, মালদা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও দক্ষিণ ২৪ পরগনা (South 24 Pargana), পূর্ব বর্ধমান (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Bengal), নদিয়া, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার (Alipurduar), দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পংয়ে (Kalimpong) আবাস-দুর্নীতির অনুসন্ধান চালাবে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

 ১০ জেলায় অনুসন্ধান:  তাৎপর্যপূর্ণ বিষয়, যে ১০ জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল অনুসন্ধান চালাবে, তার মধ্যে রাখা হয়েছে মালদা (Malda) এবং পূর্ব মেদিনীপুরকেও (East Midnapore)। কিছুদিন আগে যে ২টি কেন্দ্রীয় প্রতিনিধি দল বাংলায় এসেছিল, মালদা ও পূর্ব মেদিনীপুরের। পূর্ব মেদিনীপুর, রাজ্যের বিরোধী দলনেতার নিজের জেলা, যে জেলা থেকে আবাস দুর্নীতির সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে বলে দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর প্রধানমন্ত্রীর আবাস দুর্নীতি ইস্যুতে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী  (Suvendu Adhikari) এই প্রেক্ষিতেই বাংলার ১০ জেলায়, কেন্দ্রীয় সরকারের ৫ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল! 

তৃণমূল (TMC) ও বিজেপির (BJP) এই টানাপোড়েনে মধ্যে গরিব মানুষের সুরাহা হবে তো? এই প্রশ্ন তুলে দু-পক্ষকে বিঁধেছে বামেরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ এবং তা নিয়ে রাজনৈতিক তরজার কতটা প্রভাব পঞ্চায়েত ভোটে পড়ে, সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য, মালদার ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল। মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।

আরও পড়ুন: Calcutta High Court: হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলার আঁচ দিল্লিতেও, অভিযোগ পেয়ে সক্রিয় বার কাউন্সিল অব ইন্ডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget