এক্সপ্লোর

BREAKING : বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার

খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল

ঋত্বিক প্রধাণ, এগরা :  খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। সোমবার সকালে সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে ৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

এগরা থানার পুলিশ গিয়ে বস্তাভর্তি আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার করে। ১৬ মে, খাদিকুলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে সোমবার আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ।                       

খাদিকুলে বীভৎস বিস্ফোরণ প্রাণ কেড়েছে অনেকের ।  এগরার খাদিকুলে  ( Khadikul ) এখনও কান পাতলেই স্বজনহারার হাহাকার! স্বয়ং কলকাতা হাইকোর্টের ( Calcutta Highcourt )  বিচারপতিও বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে উঠেছেন! এই পরিস্থিতিতে বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজা উঠেছে তুঙ্গে।  এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। ঘটনার পরপরই এগরার জামগাঁ গ্রামে একটি পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার হয়  বিপুল পরিমান বারুদ।        

এগরার ঘটনায় এত মানুষের প্রাণ যাওয়ার পর হুঁশ  ফেরে পুলিশের। তারপর  জেলায় জেলায় চলে বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। কোথায় কোথায় বেআইনি বাজি তৈরির কারবার চলছে? তার খোঁজে চণ্ডীতলা, খানাকুল-সহ হুগলি জেলার আনাচেকানাচে হানা দেয় পুলিশ। তারই মাঝে ঘটে গেল বজবজের ঘটনা। এগরাতেও ফের উদ্ধার হল বিস্ফোরক।                 

গত সপ্তাহে এগরাকাণ্ডের পর রবিবার বজবজে বেআইনি বাজি ফের কাড়ে প্রাণ। পূর্ব মেদিনীপুরের এগরার পর এবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ।  বিস্ফোরণের পর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বস্তা বস্তা বাজি। আটক করা হয় বেশ কয়েকজনকে। বারুদের স্তূপে বাংলা, একযোগে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল অবশ্য প্রশাসনের গাফিলতির অভিযোগ মানতে নারাজ। কিন্তু প্রাণ যাওয়া থামছে কই।                       

এগরার বিস্ফোরণের তিন দিনের মাথায় ওই এলাকারই কামারডিহায়, পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ বারুদ। তার দু দিনের মধ্যেই, বজবজে ঘটে গেল আরেক বিস্ফোরণ! কবে সচেতন হবে প্রশাসন? কবে ঠেকানো যাবে মৃত্যুমিছিল?

 

 

সেরা শিরোনাম

Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget