এক্সপ্লোর

Recruitment Scam: '১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি! কুন্তলকে জামিন দিলে, প্রভাবিত হতে পারে তদন্ত', দাবি ইডির

Enforcement Directorate: নিয়োগ দুর্নীতিতে টাকার অঙ্কটা ১০০ কোটিরও বেশি! যার সঙ্গে কুন্তল ঘোষের গভীর যোগসাজশ রয়েছে।

প্রকাশ সিন্হা, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেন, কলকাতা: ১০০ কোটি টাকারও বেশি দুর্নীতি হয়েছে! কুন্তল ঘোষকে (Kuntal Ghosh ) জামিন দিলে, প্রভাবিত হতে পারে তদন্ত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruotion) নিম্ন আদালতে এই দাবিই করল ইডি (Enforcement Directorate)। এ দিকে, আজই কুন্তল ঘোষের মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। তদন্তকারী সংস্থার হেফাজতে অত্যাচারের অভিযোগ মিথ্যা হতেই পারে। কিন্তু, সেটাও খতিয়ে দেখা উচিত। মন্তব্য হাইকোর্টের।

নিয়োগ দুর্নীতিতে (Recruitment Corruotion) টাকার অঙ্কটা ১০০ কোটিরও বেশি! যার সঙ্গে কুন্তল ঘোষের গভীর যোগসাজশ রয়েছে। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতা করে, ব্যাঙ্কশাল আদালতের সিটি সেশনস্ কোর্টে এই দাবিই করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা যুক্তি দিয়ে কুন্তল ঘোষের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। যে টাকার কথা বলা হচ্ছে, তারও হদিশ নেই। পুরোটাই ষড়যন্ত্র।ইডির আইনজীবী বলেন, কুন্তল নিজেই, তাপস মণ্ডলের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন। টাকা কোথায় গেল, তা খুঁজে বের করতে হবে। যেহেতু, এতে কুন্তলের সরাসরি যোগসূত্র মিলেছে, তাই তাঁকে জামিন দিলে, তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হবে।

সওয়াল-জবাবের পরে এদিন, রায়দান স্থগিত রাখেন ব্যাঙ্কশাল আদালতের সিটি সেশনস্ কোর্টের বিচারক। এ দিকে, নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন কুন্তল ঘোষ। সেই মামলার প্রেক্ষিতে এদিন বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, তদন্তকারী সংস্থার হেফাজতে অত্যাচারের অভিযোগ মিথ্যা হতেই পারে। কিন্তু, সেটাও খতিয়ে দেখা উচিত। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরে কুন্তল ঘোষ অভিযোগ করেন যে, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। ED, CBI-এর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগও করেন কুন্তল। 

এই অভিযোগের প্রেক্ষাপটে সিবিআইয়ের বিশেষ আদালত, কলকাতা পুলিশ এবং সিবিআইকে দিয়ে যৌথ তদন্তের নির্দেশ দেয়। তাতে স্থগিতাদেশ জারি করেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন কুন্তল ঘোষ। বুধবার সেই মামলায়, সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপরে কোনও হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। এই মামলা ফেরৎ পাঠানো হয়েছে বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চে।  ডিভিশন বেঞ্চের নির্দেশ, সেখানে নিজের বক্তব্য জানাতে পারবেন কুন্তল ঘোষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget