এক্সপ্লোর

Ju Student Protest: যাদবপুর থেকে কলেজস্ট্রিট, পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে শহরের দিকে দিকে মিছিল

Rallies In The City: যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল। একদিকে তৃণমূলপন্থী শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পড়ুয়ারা মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

কলকাতা: যাদবপুরের (Jadavpur University Student Death) প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ঘিরে শহরে একের পর এক প্রতিবাদ মিছিল (Protest Rally)। একদিকে তৃণমূলপন্থী শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পড়ুয়ারা মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একই সঙ্গে অরবিন্দ ভবনের সামনে ছাত্র সংগঠন আইসা-র তৃণমূল বিরোধী স্লোগান। সেই অনুষ্ঠান ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। অন্য দিকে আবার কলেজ স্ট্রিট অবরোধ করেন এসএফআইয়ের সদস্য়রা।  পার্ক সার্কাসে যাদবপুরে পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে পথে নেমেছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও। সব মিলিয়ে দিকে দিকে প্রতিবাদ-বিক্ষোভ।

প্রতিবাদের ছবি...
পার্ক সার্কাস ক্যাম্পাস থেকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের যে মিছিল বেরোয়, তাঁদের বক্তব্য একটাই 'ন্যায়বিচার চাই।' এক বিক্ষোভকারী বললেন, 'এরকম ঘটনা বার বার ঘটছে। সেটা যেন না হয়, শিক্ষিত সমাজকে সেই বার্তা দিতেই আজ আমরা পথে নেমেছি।' আর এক পড়ুয়া বললেন, 'যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। তার ক্যাম্পাস যাতে Ragging-মুক্ত হয়, সেই লক্ষ্যেই আমাদের এই মিছিল।' বিক্ষোভকারীদের দাবি, এর জন্য যে যে পদক্ষেপ জরুরি তার সবকটাই নিতে হবে কর্তৃপক্ষকে। যাদবপুরের পড়ুয়ামৃত্যুর নেপথ্যে যারা দায়ী তাদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে, সার্বিক ভাবে এমনই দাবিতে সরব বিক্ষোভকারীরা।  
অন্য দিকে, একাধিক সংগঠনের মতো এসএফআইয়েরও দাবি, ঠিক কী হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই নির্যাতিত পড়ুয়ার উপর, তদন্তে জানতে হবে।  

নতুন তথ্য...
পড়ুয়ামৃত্যুর প্রতিবাদে যখন শহরের নানা প্রান্ত উত্তাল, তখনই নতুন তথ্য় প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে খবর, সিনিয়রদের সঙ্গে নবাগত পড়ুয়াদের আলাপ-পর্বের গোটাটাই ভিডিয়োয় তুলে রাখা হত। প্রথম বর্ষের পড়ুয়ার মানসিক নির্যাতনের সময়েও ভিডিয়ো করা হচ্ছিল বলে জেনেছেন তদন্তকারীরা। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী ও দুই পড়ুয়া, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তর মোবাইল ফোন 
ফরেন্সিক ল্যাবে পাঠানো হচ্ছে বলে খবর। পুলিশ সূত্রে আরও জানা  গিয়েছে, ভিডিয়ো তুলে ছাত্রের মৃত্যুর পর তা মুছে দেওয়া হয়েছিল কি না, সেটা জানতেই ফরেন্সিক পরীক্ষা করা হবে। ভিডিয়ো তোলার বিষয়টি প্রথম বর্ষের অন্যান্য পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে পুলিশ। গতকাল যাদবপুর থানায় পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ৭ জনকে গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আরও জানা যায়। পাশাপাশি, ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ৩ জনকেও লালবাজারে জেরা করা হচ্ছে। 

আরও পড়ুন:এবার ক্রিকেটেও লাল কার্ড! অভিনব নিয়ম চালু করছে সিপিএল কৃর্তপক্ষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget