এক্সপ্লোর

Narendrapur: ওড়না দিয়ে ৭ বছরের শিশুকে ঝুলিয়ে খুনের চেষ্টার অভিযোগ মায়ের বিরুদ্ধে

নরেন্দ্রপুর থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

দক্ষিণ ২৪ পরগনা: নরেন্দ্রপুরে ওড়না দিয়ে ৭ বছরের শিশুপুত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে। পরিচারিকার তৎপরতায় বাঁচল শিশু। ঘটনা জানাজানির পরই আবাসনের ব্যালকনি থেকে ঝাঁপ অভিযুক্ত মহিলার। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। নরেন্দ্রপুর থানায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

যে ওড়না দিয়ে বিপদ থেকে বাঁচাতেন,  সেই ওড়নার ফাঁসেই শিশুপুত্রকে খুন করার চেষ্টা মায়ের! সময় মতো পরিচারিকা এসে পড়ায় প্রাণ বাঁচল একরত্তির। জানাজানি হতেই চারতলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মা।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের মহামায়াতলায়। এলাকার একটি বহুতলের চারতলায় ৭ বছরের শিশুপুত্রকে নিয়ে থাকেন এক দম্পতি। তাঁদের পরিচারিকার দাবি, শুক্রবার সকালে কাজ করতে এসে দেখতে পান, ওড়ানার ফাঁস দিয়ে শিশুপুত্রকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন গৃহকর্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি ওই শিশুপুত্রকে রক্ষা করেন, এবং প্রতিবেশীদের খবর দেন। 

ঘটনা জানাজানি হতেই চারতলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মহিলা। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। সুস্থ আছে তাঁর শিশুপুত্র। পুলিশ সূত্রে খবর, বেসরকারি ব্যাঙ্কে কাজ করেন শিশুর বাবা। তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা বলে অনুমান তদন্তকারীদের। 

দক্ষিণ ২৪ পরগনায় শিশু খুন: কিছুদিন আগে পারিবারিক অশান্তিতে প্রাণ গিয়েছে একরত্তির। পারিবারিক বিবাদের জেরে সাত বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধেই। শুধু তাই নয়, সন্তানকে খুন করে বিবাহবিচ্ছিন্না স্ত্রীকেও অভিযুক্ত ফোন করেন বলে অভিযোগ। এসে সন্তানকে কবর দিয়ে যেতে ডাকেন বলে দাবি। দক্ষিণ ২৪ পরগনার উস্তির এই ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। 

স্নেহের সন্তানের মৃত্যুতে কান্না থামছে না মায়ের। আর মা বলে ডাকবে না যে কোলের সন্তান! পারিবারিক বিবাদে নিজের সাত বছরের ছেলেকে খুনের অভিযোগ উঠল বাবারই বিরুদ্ধে। সেখানেই শেষ নয়, ছেলেকে খুনের পর অভিযুক্ত বিবাহবিচ্ছিন্না স্ত্রীকে ফোন করে খুনের কথা নিজেই জানান বলেও দাবি সামনে এসেছে। 

পরিবার সূত্রে খবর, সন্তানকে খুন করে বিবাহবিচ্ছিন্না ফোন করেন ওই ব্যক্তি। বলেন, "একেবারে শেষ করে দিয়েছি। এসে কবর দিয়ে যাও।" এই ঘটনাকে ঘিরে সরগরম দক্ষিণ ২৪ পরগনার উস্থির নাজরা এলাকা।

নিহত শিশুর আত্মীয়, কোহিনুর বিব বলেন, "মাস কয়েক আগে তালাক হয়ে যায়। তার পর আমার কাছেই থাকত। রফিক ফোন করে বলে, তোর ছেলেকে খুন করেছি। এসে কবর দিয়ে যা।" ওই শিশুর মা থানায় অভিযোগ দায়ের করেন। তার প্রেক্ষিতে পার্ক সার্কাস স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget