এক্সপ্লোর

Kalyan Banerjee: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে CPM: কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Jadavpur University: তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। SFI-এর বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর। থানায় অভিযোগ ওয়েবকুপার।

কলকাতা: যাদবপুরের ঘটনায় এবার সিপিএমকে নিশানা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে সিপিএম। কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, আর জি কর-কাণ্ডের সময়েও এরাই গুন্ডামি করেছে।

 

তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বৈঠক চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম। SFI-এর বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর। থানায় অভিযোগ দায়ের ওয়েবকুপার। এবিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "ওয়েবকুপার একটা অনুষ্ঠান ছিল। সেখান অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে, চড় মেরে.. এটার আবার কী! কোনও দাবি থাকলে জানাতে পারতেন। বিগত কয়েক বছর ধরে দেখছি বাম এবং অতি বাম মিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে। এরাই আরজি করের ঘটনার সময় ধুন্ধুমার করে গেছে। এরা গুন্ডামি ছাড়া কিছু জানে না। মহম্মদ সেলিমের ধুতিতে এখনও রক্তের দাগ পাবেন। শূন্য হয়ে গিয়েও অসভ্যতা করছেন। এসব করলে আগামী দিনে মিটিং মিছিল করতে পারবেন না। আর যদি মনে করেন যাদবপুরে এসেছেন মানে মস্তানি করব... মনে রাখবেন পশ্চিমবঙ্গে অনেক মাঠ খালি আছে সেসব মাঠে আমাদের ছেলেরাও আছে।''

কী ঘটেছিল শনিবার?

 তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে শনিবাররণক্ষেত্র হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।  বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত বামপন্থী পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেন পড়ুয়ারা। চালানো হল ভাঙচুর। দেওয়া হয় গো ব্যাক স্লোগান। গণ্ডগোলের মাঝে ঝড়ে রক্তও। সভা থেকে শিক্ষামন্ত্রীর বেরনোর সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। বিক্ষোভের জেরে, দীর্ঘক্ষণ গাড়িতেই উঠতে পারেননি ব্রাত্য বসু। এরপর কোনওক্রমে তিনি গাড়িতে গিয়ে উঠলেও, গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন পড়়ুয়ারা। বনেটের ওপর চাপড় মারা হয়। এমনকী ছুড়ে মারা হয় জুতোও। এমনকী শিক্ষামন্ত্রীর গাড়িতে যাদবপুরের এক পড়ুয়া আহত হয়েছেন বলেও অভিযোগ ওঠে। কোনওক্রমে গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যান শিক্ষামন্ত্রী। গাড়ি নিয়ে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে।  এপ্রসঙ্গে গতকাল শিক্ষামন্ত্রী বলেন, "যেই ছাত্র আহত হয়ে থাকুক আমার তার জন্য সমবেদনা রয়েছে। আমাদের পক্ষে থাক। আমাদের বিপক্ষে থাক আমার তার জন্য সমবেদনা আছে। কিন্তু আজকে এই নৈরাজ্য সৃষ্টি না করলেই ভাল হত।'

আরও পড়ুন: Digital Arrest: ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারণা চক্র, কীভাবে থাকবেন সতর্ক? পরামর্শ দিলেন বিশেষজ্ঞ

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget